যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল ‘কালের নতুন সংবাদ’-এর একাদশ বর্ষপূর্তি ও দ্বাদশ বর্ষে পদার্পণ অনুষ্ঠান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব কনফারেন্স রুমে কেক কাটা, আলোচনা সভা এবং কৃতি সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পত্রিকার সম্পাদক খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি আবু জাফর সালেহ মো. বাবুল।
আলোচনা সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা রুহুল হোসাইন, কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন খান ছোটন, করিমগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রাজ্জাকুন্নেছা সুমী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান সোহেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি, সাপ্তাহিক শুরূক পত্রিকার সম্পাদক মুহা. ফজলুর রহমান, সাপ্তাহিক নবধারা বার্তার সম্পাদক শহিদুল ইসলাম পলাশ, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, তাড়াইল বিএমইউজের সভাপতি ছাদেকুর রহমান রতন ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি আবু সালেহ বাবুল।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও উপস্থিতি নিশ্চিত করেন হাওর টাইমসের সম্পাদক মো. খায়রুল ইসলাম ভূঁইয়া, দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন, বিটিএন বাংলার সম্পাদক ও কালের নতুন সংবাদের নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েল, দৈনিক আমার সংবাদের পাকুন্দিয়া প্রতিনিধি এম এ হান্নান, দৈনিক কিশোরগঞ্জের স্টাফ রিপোর্টার পলাশ, সাংবাদিক মাহবুব আলম নজরুল, মিজানুর রহমান শাহিন, কালের নতুন সংবাদের হোসেনপুর স্টাফ রিপোর্টার এস কে শাহিন নবাব, মামুন, উপজেলা প্রতিনিধি সোহেল মিয়া, হাওর অঞ্চল প্রতিনিধি আমিনুল ইসলাম রিপন, দৈনিক নওরোজের তাড়াইল প্রতিনিধি মজিবুল হক চুন্নু, জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইলের সভাপতি হাজী শহিদুল ইসলাম, কবি ও ছড়াকার সাদেক আহমেদ, দৈনিক সরজমিন বার্তার জেলা প্রতিনিধি মো. আজিজুল হক ফাহিম, আমার সংবাদের জেলা প্রতিনিধি ইমরান হাসান এবং দৈনিক নিরপেক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান।
এছাড়া কালের নতুন সংবাদ পরিবারের বার্তা সম্পাদক সোহেল রানা, সহ-বার্তা সম্পাদক রিতু আক্তার, সহকারী সম্পাদক মাসুদ মিয়া, সহ-সম্পাদক রাকিব ভূঁইয়া, ব্যবস্থাপনা সম্পাদক গোলাম মোস্তফা শাহিন, নান্দাইল প্রতিনিধি আতাউর রহমান বাচ্চু, আতাউল হাসান দিনার ও মো. এমদাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাঠপর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এবার বর্ষসেরা ও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্তরা হলেন— অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েল, গাজীপুর প্রতিনিধি এমদাদুল হক, নেত্রকোণা প্রতিনিধি আলম খান, আতাউর রহমান বাচ্চু, আমিনুল ইসলাম রিপন এবং এস কে শাহিন নবাব।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

মতামত