জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

রাজবাড়ী সদরে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার মামলায় ০৩তিন আসামী গ্রেফতার।

রাজবাড়ী সদরে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার মামলায় ০৩তিন আসামী গ্রেফতার।

রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর সাকিনস্থ বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের ৩য় তলায় ভিকটিম জাকিয়া সুলতানা 'আস্থা পোশাক শিল্প' নামীয় প্রতিষ্ঠানের পূর্ববর্তী কর্মচারীর সাথে প্রাতিষ্ঠানিক হিসাব সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৯/০৮/২০২৬ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১২:৩০ ঘটিকার সময় বড় বাজারের সামনের রাস্তায় জাকিয়া সুলতানা ও তাঁর কর্মীরা প্রতিবাদী মানববন্ধনের প্রস্তুতি নিলে এজাহারনামীয় বিবাদীরা বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। এই হামলায় ভিকটিম ও তাঁর কর্মীদের এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে এবং শ্লীলতাহানি ঘটায়। এই ঘটনায় প্রেক্ষিতে জাকিয়া সুলতানা বাদী হয়ে ০৯(নয়) জন এজাহারনামীয় সহ ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা বিবাদী উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় এজাহার দায়ের করলে রাজবাড়ী সদর থানার মামলা নং ০১, তারিখ: ০১/০৯/২০২৬ খ্রিঃ, ধারা- ১৪৩/৩২৩/৩৫৪/৫০৬ পেনাল কোড রুজু হয়। 

উক্ত ঘটনার প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানা পুলিশ রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অদ্য ০১/০৯/২০২৬ খ্রিঃ তারিখে এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ হেলালউদ্দিন (৩৮), পিতা - আঃ জলিল প্রামানিক, মাতা- মোসাঃ হালিমা খাতুন, সাং ধুনচী ডাকঘর – লক্ষীপুর; ২। মোঃ আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), পিতা-মৃত. জমজম খান, মাতা- রেহেনা পারভিন সাং ধুনচী পৌরসভা, ০১ নং ওয়ার্ড; এবং ৩। মোঃ রুবেল হোসেন (১৯), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, মাতা-মৃত রানী, সাং ২৮ কলোনী, ০৯ নং ওয়ার্ড, সর্ব থানা- রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী’দেরকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


রাজবাড়ী সদরে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার মামলায় ০৩তিন আসামী গ্রেফতার।

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর সাকিনস্থ বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের ৩য় তলায় ভিকটিম জাকিয়া সুলতানা 'আস্থা পোশাক শিল্প' নামীয় প্রতিষ্ঠানের পূর্ববর্তী কর্মচারীর সাথে প্রাতিষ্ঠানিক হিসাব সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৯/০৮/২০২৬ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১২:৩০ ঘটিকার সময় বড় বাজারের সামনের রাস্তায় জাকিয়া সুলতানা ও তাঁর কর্মীরা প্রতিবাদী মানববন্ধনের প্রস্তুতি নিলে এজাহারনামীয় বিবাদীরা বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। এই হামলায় ভিকটিম ও তাঁর কর্মীদের এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে এবং শ্লীলতাহানি ঘটায়। এই ঘটনায় প্রেক্ষিতে জাকিয়া সুলতানা বাদী হয়ে ০৯(নয়) জন এজাহারনামীয় সহ ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা বিবাদী উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় এজাহার দায়ের করলে রাজবাড়ী সদর থানার মামলা নং ০১, তারিখ: ০১/০৯/২০২৬ খ্রিঃ, ধারা- ১৪৩/৩২৩/৩৫৪/৫০৬ পেনাল কোড রুজু হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানা পুলিশ রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অদ্য ০১/০৯/২০২৬ খ্রিঃ তারিখে এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ হেলালউদ্দিন (৩৮), পিতা - আঃ জলিল প্রামানিক, মাতা- মোসাঃ হালিমা খাতুন, সাং ধুনচী ডাকঘর – লক্ষীপুর; ২। মোঃ আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), পিতা-মৃত. জমজম খান, মাতা- রেহেনা পারভিন সাং ধুনচী পৌরসভা, ০১ নং ওয়ার্ড; এবং ৩। মোঃ রুবেল হোসেন (১৯), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, মাতা-মৃত রানী, সাং ২৮ কলোনী, ০৯ নং ওয়ার্ড, সর্ব থানা- রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী’দেরকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজবাড়ী সদরে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার মামলায় ০৩তিন আসামী গ্রেফতার।
0:00 0:00
1.0x