মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক বজায় রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গতকাল ৩১-০৮-২০২৬ খ্রি. সোমবার রাত ২৩.২০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন নতুনগাঁও সাকিনস্থ জনৈক আলাউদ্দিন শেখ @ খোকা মিয়ার বসত বাড়ির সামনের পায়ে হাটা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১. শাহনাজ @ আখি বেগম (৪০), পিতা- নুরুজ্জামান, সাং- ভট্রাচার্যরবাগ ও ২. মো. শাকিল (৩০), পিতা- নওশেদ বেপারী, সাং- পশ্চিম সরদারপাড়া, উভয় থানা ও জেলা- মুন্সীগঞ্জদ্বয়'কে ৬০০ (ছয়শত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

মতামত