দোয়া, আলোচনা সভা, কেট কাটার মধ্যে দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সকালের উপজেলা বিএনপি'র কার্যালয়ে আলোচনা সভায় কুমারখালী উপজেল বিএনপি'র সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক লুৎফার রহমান ও কুমারখালী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা ও পৌর বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালিটিতে অংশ নেন দলটির নেতাকর্মীরা।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

মতামত