জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

ক্ষেতলাল উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল র‍্যালি,বড়তারা ইউনিয়ন বিএনপির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

ক্ষেতলাল উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল র‍্যালি,বড়তারা ইউনিয়ন বিএনপির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গৌরব ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। এই উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল র‍্যালি ও বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী সাহেব।

উপজেলা বিএনপির এই বৃহৎ কর্মসূচিতে সংহতি জানিয়ে এবং প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করতে বড়তারা ইউনিয়ন বিএনপির একটি বিশাল বহর র‍্যালিতে অংশ নেয়। বড়তারা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি মোঃ আব্দুল হালিম মাস্টার এবং সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন শহিদুল মেম্বারের গতিশীল নেতৃত্বে ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই মিছিলে যোগ দেন।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন। বড়তারা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত ও বিশাল উপস্থিতির কারণে পুরো ক্ষেতলাল উপজেলা সদর এক উৎসবমুখর জনপদে পরিণত হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মিছিলের শেষভাগে নেতাকর্মীরা সমস্বরে "বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ" স্লোগানে চারপাশ প্রকম্পিত করে তোলেন।

ক্ষেতলাল উপজেলা ও বড়তারা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সফল আয়োজনে উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


ক্ষেতলাল উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল র‍্যালি,বড়তারা ইউনিয়ন বিএনপির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গৌরব ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। এই উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল র‍্যালি ও বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী সাহেব।উপজেলা বিএনপির এই বৃহৎ কর্মসূচিতে সংহতি জানিয়ে এবং প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করতে বড়তারা ইউনিয়ন বিএনপির একটি বিশাল বহর র‍্যালিতে অংশ নেয়। বড়তারা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি মোঃ আব্দুল হালিম মাস্টার এবং সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন শহিদুল মেম্বারের গতিশীল নেতৃত্বে ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই মিছিলে যোগ দেন।মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন। বড়তারা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত ও বিশাল উপস্থিতির কারণে পুরো ক্ষেতলাল উপজেলা সদর এক উৎসবমুখর জনপদে পরিণত হয়।র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মিছিলের শেষভাগে নেতাকর্মীরা সমস্বরে "বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ" স্লোগানে চারপাশ প্রকম্পিত করে তোলেন।ক্ষেতলাল উপজেলা ও বড়তারা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সফল আয়োজনে উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ক্ষেতলাল উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল র‍্যালি,বড়তারা ইউনিয়ন বিএনপির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
0:00 0:00
1.0x