জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়া

আল নাফিউলের স্বপ্ন

আল নাফিউলের স্বপ্ন

ল্যান্ড ল-এর কোর্সগুলোর সাথে আমার সম্পর্কটা একটু অদ্ভূত! এই পরীক্ষাটিই হয়তো আমার সবচেয়ে ভালো হবে, না হলে সবচেয়ে খারাপ হবে। 

এইবার কেমন হলো, বলবো না।

ইচ্ছে ছিল মানুষের সবচেয়ে কাছে গিয়ে সেবা করবো, অর্থাৎ মেডিকেল। এরপরে মানুষ বাদ দিয়ে গাছের শরীরের সেবা থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ের খায়েশ। 

তারপরে গাছ-ফসলের যত্ন বাদ দিয়ে গেলাম ফসল যেখানে জন্মায় সেখানে, অর্থাৎ 'জমি-জমা'। অবশেষে আজ এখানে।

সব দরকারি আইনই পড়তে হয় আমার ডিপার্টমেন্টে। তবে পছন্দের তালিকায় 'ল্যান্ড ল' সবসময়ই হয়তো থাকবে ওপরেই। মাস্টার্সও এর ওপর করতে আগ্রহী, সিদ্ধান্তটা ফাইনাল করেই ফেলেছি। 

এখন থেকে এই ল্যান্ড ল-এর সাথে আমার এক যুদ্ধ শুরু হবে।

এ যুদ্ধের কোনো শেষ নেই, জানি! কারণ আজকের জমির প্যাঁচানো আইনগুলো ভবিষ্যতে আরও জটিল হবে। 

কিন্তু এই যুদ্ধের মাঝেই যদি কোনো একদিন নিজের Bio থেকে ‘Aspiring Land Law Specialist’ ট্যাগটা সরিয়ে নিজেকে একজন সত্যিকারের ‘Land Law Specialist’ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বুঝবো যুদ্ধটা আসলেই বিফলে যায় নি। 

আমি নাহয় বনে গেলাম ল্যান্ড বিশেষজ্ঞ। কিন্তু এতে আমার ফিল্ডের কী লাভ? 

শুধু নিজের পকেট ভরে বাহন হিসেবে পার্সোনাল হেলিকপ্টার কিনলে হবে?

আমার দেশে ভূমি অফিসগুলোর তো চরম লেভেলের সুনাম! এগুলোই দেশের সবচেয়ে স্বনামধন্য অফিস। পদে পদে কর্মচারিদের ধাপ্পাবাজি, টাকা-পয়সার উড়াউড়ি আর সাধারণ মানুষের হয়রানি। স্যার বলেছিলেন, "জমির কাগজ আর ঠিক হয় নি, তবে জুতোর তলা ক্ষয়ে গেছে।"

কর্মচারিদের মন-মানসিকতা ভালোর দিকে রূপান্তর করা আমার একার কম্ম না। ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের ভেতরে ঢুকলে হয়তো আমিও অমন হয়ে যাবো। সিস্টেম আর ভালো হচ্ছে কই?

তবে খেয়াল করে দেখেছি, শুধু তাদের অসাধুতাই নয়; আরেকটা অন্যতম কারণ আছে এই হয়রানিগুলোর পেছনে। জমি-জমার নিয়মকানুন সম্পর্কে আমাদের বাপ-চাচারা ভয়াবহ রকমের অজ্ঞ! 

এই তিনটি বিষয় আমার মনেহয় প্রতিটি মানুষের জানাই লাগে:

১. আপনি যে ধর্মের লোক, সে ধর্মের বেসিক নিয়মকানুন। 

২. টাকা-পয়সা ম্যানেজমেন্ট করতে পারার স্কিল, এবং

৩. নিজের জমির হিসাব-কিতাব জানা। 

আপনি জমিকে ছাড়বেন না, জমিও আপনাকে ছাড়বে না।

তাই জমির নিয়মকানুন আপনার বোঝাই লাগবে, রক্ষা নাই! 

স্বার্থান্বেষী এলিট লোকগুলো অযথাই সোজা-সরল বিষয়গুলোকে পেঁচিয়ে রেখে দিয়েছে। আগে সেগুলোকে নিজে গিলে – হজম করে – আপনাদের সামনে – আপনাদের বোঝার মতো ভাষায় – যদি উপস্থাপন করি, 

মনে শক্তি পাবেন না একটু?

এই আপনিই যদি ভূমি অফিসে গিয়ে অসাধু মানুষগুলোর চোখে চোখ রেখে বলতে পারেন,“আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আইন অনুযায়ী এখানে এক টাকাও বেশি দেওয়ার নিয়ম নেই!” তাহলে বুঝবো কাজ হচ্ছে।

ইউটিউব স্টুডিও সেটাপ, বিশাল লাইটিং, এমন প্রফেশনাল গ্রেডে যাচ্ছি না এখনই। পার্সোনাল এই Al Nafiul Islam নামের আন্ডারেই শুরু করছি যুদ্ধ। ক্যাজুয়াল পোস্ট হোক, আর স্পেসিফিক, ল্যান্ডকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কানেক্ট করিয়ে দেওয়ার চেষ্টা থাকবে প্রতিটি পোস্টেই। 

বাড়ি থেকে ফেরার সময়েই আম্মুর সাথে আলোচনা করে এসেছি। তাই মাঝপথে গায়েব হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, ইনশাআল্লাহ।                                                                                                                                  

ল্যান্ডেই বাস, ল্যান্ডেই লাশ,

ল্যান্ড না বুঝলে সর্বনাশ!

দোয়া রাখবেন আমার জন্য 🤲

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


আল নাফিউলের স্বপ্ন

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ল্যান্ড ল-এর কোর্সগুলোর সাথে আমার সম্পর্কটা একটু অদ্ভূত! এই পরীক্ষাটিই হয়তো আমার সবচেয়ে ভালো হবে, না হলে সবচেয়ে খারাপ হবে। এইবার কেমন হলো, বলবো না।ইচ্ছে ছিল মানুষের সবচেয়ে কাছে গিয়ে সেবা করবো, অর্থাৎ মেডিকেল। এরপরে মানুষ বাদ দিয়ে গাছের শরীরের সেবা থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ের খায়েশ। তারপরে গাছ-ফসলের যত্ন বাদ দিয়ে গেলাম ফসল যেখানে জন্মায় সেখানে, অর্থাৎ 'জমি-জমা'। অবশেষে আজ এখানে।সব দরকারি আইনই পড়তে হয় আমার ডিপার্টমেন্টে। তবে পছন্দের তালিকায় 'ল্যান্ড ল' সবসময়ই হয়তো থাকবে ওপরেই। মাস্টার্সও এর ওপর করতে আগ্রহী, সিদ্ধান্তটা ফাইনাল করেই ফেলেছি। এখন থেকে এই ল্যান্ড ল-এর সাথে আমার এক যুদ্ধ শুরু হবে।এ যুদ্ধের কোনো শেষ নেই, জানি! কারণ আজকের জমির প্যাঁচানো আইনগুলো ভবিষ্যতে আরও জটিল হবে। কিন্তু এই যুদ্ধের মাঝেই যদি কোনো একদিন নিজের Bio থেকে ‘Aspiring Land Law Specialist’ ট্যাগটা সরিয়ে নিজেকে একজন সত্যিকারের ‘Land Law Specialist’ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বুঝবো যুদ্ধটা আসলেই বিফলে যায় নি। আমি নাহয় বনে গেলাম ল্যান্ড বিশেষজ্ঞ। কিন্তু এতে আমার ফিল্ডের কী লাভ? শুধু নিজের পকেট ভরে বাহন হিসেবে পার্সোনাল হেলিকপ্টার কিনলে হবে?আমার দেশে ভূমি অফিসগুলোর তো চরম লেভেলের সুনাম! এগুলোই দেশের সবচেয়ে স্বনামধন্য অফিস। পদে পদে কর্মচারিদের ধাপ্পাবাজি, টাকা-পয়সার উড়াউড়ি আর সাধারণ মানুষের হয়রানি। স্যার বলেছিলেন, "জমির কাগজ আর ঠিক হয় নি, তবে জুতোর তলা ক্ষয়ে গেছে।"কর্মচারিদের মন-মানসিকতা ভালোর দিকে রূপান্তর করা আমার একার কম্ম না। ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের ভেতরে ঢুকলে হয়তো আমিও অমন হয়ে যাবো। সিস্টেম আর ভালো হচ্ছে কই?তবে খেয়াল করে দেখেছি, শুধু তাদের অসাধুতাই নয়; আরেকটা অন্যতম কারণ আছে এই হয়রানিগুলোর পেছনে। জমি-জমার নিয়মকানুন সম্পর্কে আমাদের বাপ-চাচারা ভয়াবহ রকমের অজ্ঞ! এই তিনটি বিষয় আমার মনেহয় প্রতিটি মানুষের জানাই লাগে:১. আপনি যে ধর্মের লোক, সে ধর্মের বেসিক নিয়মকানুন। ২. টাকা-পয়সা ম্যানেজমেন্ট করতে পারার স্কিল, এবং৩. নিজের জমির হিসাব-কিতাব জানা। আপনি জমিকে ছাড়বেন না, জমিও আপনাকে ছাড়বে না।তাই জমির নিয়মকানুন আপনার বোঝাই লাগবে, রক্ষা নাই! স্বার্থান্বেষী এলিট লোকগুলো অযথাই সোজা-সরল বিষয়গুলোকে পেঁচিয়ে রেখে দিয়েছে। আগে সেগুলোকে নিজে গিলে – হজম করে – আপনাদের সামনে – আপনাদের বোঝার মতো ভাষায় – যদি উপস্থাপন করি, মনে শক্তি পাবেন না একটু?এই আপনিই যদি ভূমি অফিসে গিয়ে অসাধু মানুষগুলোর চোখে চোখ রেখে বলতে পারেন,“আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আইন অনুযায়ী এখানে এক টাকাও বেশি দেওয়ার নিয়ম নেই!” তাহলে বুঝবো কাজ হচ্ছে।ইউটিউব স্টুডিও সেটাপ, বিশাল লাইটিং, এমন প্রফেশনাল গ্রেডে যাচ্ছি না এখনই। পার্সোনাল এই Al Nafiul Islam নামের আন্ডারেই শুরু করছি যুদ্ধ। ক্যাজুয়াল পোস্ট হোক, আর স্পেসিফিক, ল্যান্ডকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কানেক্ট করিয়ে দেওয়ার চেষ্টা থাকবে প্রতিটি পোস্টেই। বাড়ি থেকে ফেরার সময়েই আম্মুর সাথে আলোচনা করে এসেছি। তাই মাঝপথে গায়েব হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, ইনশাআল্লাহ।                                                                                                                                  ল্যান্ডেই বাস, ল্যান্ডেই লাশ,ল্যান্ড না বুঝলে সর্বনাশ!দোয়া রাখবেন আমার জন্য 🤲

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
আল নাফিউলের স্বপ্ন
0:00 0:00
1.0x