পতাকা উত্তোলনের মাধ্যমে দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা।
দৌলতপুর, মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেমানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় ও দলীয় পতাক উত্তোলন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দৌলতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাওলানা ইউসুফ, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির (এলিট)। এ ছাড়া উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

মতামত