নদীভাঙনের কবলে কুড়িগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়, রক্ষায় দ্রুত উদ্যোগের দাবি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১৩নং সাহেবের আলগা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কচাবাচা জাহাজের আলগা সরকারি প্রাথমিক বিদ্যালয় যার গণ্ডিতে পা রেখে অনেক গরীব দুঃখী কেউ চাকরিজীবী ব্যবসায়িক বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন
বিদ্যালয়টি বর্তমানে ভয়াবহ নদীভাঙনের হুমকিতে রয়েছে। বিদ্যালয়টি নদীর তীরবর্তী হওয়ায় প্রতিনিয়ত ভাঙনের ঝুঁকি বাড়ছে। এতে বিদ্যালয়ের ভবিষ্যৎ ও শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রত্যন্ত এই অঞ্চলের শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ বিদ্যালয়ে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন পর্যায়ে চাকরি করছেন। ফলে বিদ্যালয়টি স্থানীয় মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান।
কিন্তু দুঃখজনকভাবে নদীভাঙনের কারণে বিদ্যালয়টি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে নদী তীরবর্তী এলাকার ব্যাপক ভাঙন দৃশ্যমান হয়েছে। বিদ্যালয়টি রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে যেকোনো সময় শিক্ষা প্রতিষ্ঠানটি নদীগর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় ও কচুবাড়ি জাহাজের আলগা গ্রামটি রক্ষায় এখন পর্যন্ত সরকারি পর্যায়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে দরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ অবস্থায় বিদ্যালয় ও বসতবাড়ি রক্ষায় দ্রুত নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসন,
পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। পাশাপাশি ভাঙনকবলিত এলাকা সরেজমিন পরিদর্শন করে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

মতামত