জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রায়পুরে তবারক বিতরণ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রায়পুরে তবারক বিতরণ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রায়পুরে তবারক বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর ৮ নং রায়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তফা মিয়ার নিজ উদ্যোগে এক তবারক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

​এ উপলক্ষে রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর বোর্ড অফিস সংলগ্ন এলাকায় স্থানীয় দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। এছাড়া রায়পুর ইউনিয়ন থেকে যাতায়াতকারী একটি ৫৫ আসনের যাত্রীবাহী বাস থামিয়ে ভেতরের প্রায় ৬০ জন যাত্রীর মধ্যেও তবারক বিতরণ করা হয়। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

​কর্মসূচি চলাকালে মোস্তফা মিয়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ৪৮ বছরের দীর্ঘ পথচলায় দলটি দেশের গণতন্ত্র, স্বাধীনতা, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং বিএনপির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোস্তফা মিয়ার এ মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রায়পুরে তবারক বিতরণ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর ৮ নং রায়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তফা মিয়ার নিজ উদ্যোগে এক তবারক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।​এ উপলক্ষে রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর বোর্ড অফিস সংলগ্ন এলাকায় স্থানীয় দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। এছাড়া রায়পুর ইউনিয়ন থেকে যাতায়াতকারী একটি ৫৫ আসনের যাত্রীবাহী বাস থামিয়ে ভেতরের প্রায় ৬০ জন যাত্রীর মধ্যেও তবারক বিতরণ করা হয়। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।​কর্মসূচি চলাকালে মোস্তফা মিয়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ৪৮ বছরের দীর্ঘ পথচলায় দলটি দেশের গণতন্ত্র, স্বাধীনতা, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে এই কার্যক্রম অব্যাহত থাকবে।​অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং বিএনপির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোস্তফা মিয়ার এ মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রায়পুরে তবারক বিতরণ
0:00 0:00
1.0x