জনতার অনলাইন প্রেস ক্লাব

৩ মাস পর আজ খুলছে সুন্দরবন জীবিকার আশায় প্রস্তুত উপকূলের হাজারো জেলে-বাওয়ালী

৩ মাস পর আজ খুলছে সুন্দরবন জীবিকার আশায় প্রস্তুত উপকূলের হাজারো জেলে-বাওয়ালী
সংগৃহীত ছবি

 সম্পদ রক্ষায় আরোপিত তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার ১ সেপ্টেম্বর থেকে পুনরায় উন্মুক্ত হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে খুলনাসহ উপকূলীয় অঞ্চলের জেলেরা উপকূলে ফিরেছে কর্মচাঞ্চল্য।

বন বিভাগের নির্দেশনা অনুযায়ী গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সকল ধরনের প্রবেশ বন্ধ ছিল। এই সময়ে জেলে, বাওয়ালী, মৌয়াল ও পর্যটকদের জন্য বন ছিল নিষিদ্ধ।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন ঘাটে ঘাটে ব্যস্ততা। নৌকা মেরামত, জাল সেলাই ও রসদ কেনায় ব্যস্ত সময় পার করছেন বনজীবীরা।

কয়রার জেলে মাহবুবুর রহমান দৈনিক স্বদেশের কণ্ঠ কে বলেন, তিন মাস ঘরে বসে থেকে পুঁজি শেষ। কাল থেকে বনে যেতে পারব ভেবে শান্তি পাচ্ছি।

একইসঙ্গে ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলোও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তবে সংরক্ষিত এলাকায় প্রবেশে আগের মতোই নিষেধাজ্ঞা থাকবে বলে জানিয়েছে বন বিভাগ।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বৈধ পাস-পারমিট নিয়ে আগামীকাল ভোর থেকেই জেলে-বাওয়ালীরা বনের উদ্দেশ্যে রওনা দেবেন।

দীর্ঘ অচলাবস্থার পর সুন্দরবন খোলায় উপকূলীয় অর্থনীতিতে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


৩ মাস পর আজ খুলছে সুন্দরবন জীবিকার আশায় প্রস্তুত উপকূলের হাজারো জেলে-বাওয়ালী

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
 সম্পদ রক্ষায় আরোপিত তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার ১ সেপ্টেম্বর থেকে পুনরায় উন্মুক্ত হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে খুলনাসহ উপকূলীয় অঞ্চলের জেলেরা উপকূলে ফিরেছে কর্মচাঞ্চল্য।বন বিভাগের নির্দেশনা অনুযায়ী গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সকল ধরনের প্রবেশ বন্ধ ছিল। এই সময়ে জেলে, বাওয়ালী, মৌয়াল ও পর্যটকদের জন্য বন ছিল নিষিদ্ধ।নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন ঘাটে ঘাটে ব্যস্ততা। নৌকা মেরামত, জাল সেলাই ও রসদ কেনায় ব্যস্ত সময় পার করছেন বনজীবীরা।কয়রার জেলে মাহবুবুর রহমান দৈনিক স্বদেশের কণ্ঠ কে বলেন, তিন মাস ঘরে বসে থেকে পুঁজি শেষ। কাল থেকে বনে যেতে পারব ভেবে শান্তি পাচ্ছি।একইসঙ্গে ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলোও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তবে সংরক্ষিত এলাকায় প্রবেশে আগের মতোই নিষেধাজ্ঞা থাকবে বলে জানিয়েছে বন বিভাগ।বন বিভাগের কর্মকর্তারা জানান, বৈধ পাস-পারমিট নিয়ে আগামীকাল ভোর থেকেই জেলে-বাওয়ালীরা বনের উদ্দেশ্যে রওনা দেবেন।দীর্ঘ অচলাবস্থার পর সুন্দরবন খোলায় উপকূলীয় অর্থনীতিতে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
৩ মাস পর আজ খুলছে সুন্দরবন জীবিকার আশায় প্রস্তুত উপকূলের হাজারো জেলে-বাওয়ালী
0:00 0:00
1.0x