মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো
(আমজাদ হোসেন মিঠু ,
বিশেষ প্রতিনিধি)
দীর্ঘদিনের সফরসঙ্গী ও কিংবদন্তি অধিনায়ক লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর দ্রুতই নতুন অধিনায়কের নাম চূড়ান্ত করেছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ)। মেসির বিদায়ের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বজয়ী এই দলের নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে তরুণ ও নির্ভরযোগ্য সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরোর হাতে।
মেসি এবং অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডির পর এতদিন অধিনায়কের তালিকার তৃতীয় পছন্দের স্থানে ছিলেন ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের এই তারকা ডিফেন্ডার। তবে দলে তার ধারাবাহিক পারফরম্যান্স, নেতৃত্ব দেওয়ার মানসিকতা এবং প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করার দক্ষতা তাকে দ্রুতই কোচের আস্থার জায়গায় নিয়ে এসেছে।
কোচ লিওনেল স্কালোনি এবং দলের সহখেলোয়াড়দের পূর্ণ সমর্থন ও আস্থা থাকায় রোমেরোর হাতেই আর্মব্যান্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। নতুন এই দায়িত্ব পাওয়ার মাধ্যমে আলবিসেলেস্তেদের প্রতিরক্ষার পাশাপাশি এখন পুরো দলকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব পালন করবেন রোমেরো।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

মতামত