জনতার অনলাইন প্রেস ক্লাব

মুন্সীগঞ্জে এই প্রথম চার মাদক ব্যবসায়ীকে সামারী ট্রায়ালে প্রত্যেকের তিন মাসের কারাদণ্ড

মুন্সীগঞ্জে এই প্রথম চার মাদক ব্যবসায়ীকে সামারী ট্রায়ালে প্রত্যেকের তিন মাসের কারাদণ্ড

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ৪ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সামারী ট্রায়ালের মাধ্যমে গ্রেপ্তার চারজনের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর সিমেন্ট স্ট্যান্ড এলাকায় জাহিদের টাইলসের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. হৃদয় হোসেন (২৯), মো. আশরাফুল ইসলাম (২২), মো. নিজাম উদ্দিন (৩২) ও মো. মহিন (২৮)। তাদের মধ্যে হৃদয় হোসেনের পিতার নাম মো. মনির হোসেন, আশরাফুল ইসলামের পিতার নাম মো. মিলন মিয়া, নিজাম উদ্দিনের পিতার নাম মো. শামছুদ্দিন এবং মহিনের পিতার নাম মো. মফিজুল ইসলাম।

পুলিশের অভিযোগপত্র সূত্রে জানা যায়, সিরাজদিখান থানার এসআই (নিরস্ত্র) মো. শাহ আলী সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালনকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় চারজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হলে প্রত্যেকের কাছ থেকে আনুমানিক এক গ্রাম করে মোট ৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪০০ টাকা বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

পুলিশের অভিযোগ অনুযায়ী, উদ্ধার করা গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে আসামিদের দখলে রাখা হয়েছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(ক) অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জে এই প্রথমবারের মতো সামারী ট্রায়ালের মাধ্যমে মাদক মামলার বিচার সম্পন্ন করে গ্রেপ্তার চারজনের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দ্রুত বিচারিক প্রক্রিয়ায় মামলাটির নিষ্পত্তি করে চার আসামিকে কারাদণ্ড দেওয়ার বিষয়টি মাদকবিরোধী অভিযানে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-২, মুন্সীগঞ্জে আবেদন করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


মুন্সীগঞ্জে এই প্রথম চার মাদক ব্যবসায়ীকে সামারী ট্রায়ালে প্রত্যেকের তিন মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ৪ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সামারী ট্রায়ালের মাধ্যমে গ্রেপ্তার চারজনের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর সিমেন্ট স্ট্যান্ড এলাকায় জাহিদের টাইলসের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন, মো. হৃদয় হোসেন (২৯), মো. আশরাফুল ইসলাম (২২), মো. নিজাম উদ্দিন (৩২) ও মো. মহিন (২৮)। তাদের মধ্যে হৃদয় হোসেনের পিতার নাম মো. মনির হোসেন, আশরাফুল ইসলামের পিতার নাম মো. মিলন মিয়া, নিজাম উদ্দিনের পিতার নাম মো. শামছুদ্দিন এবং মহিনের পিতার নাম মো. মফিজুল ইসলাম।পুলিশের অভিযোগপত্র সূত্রে জানা যায়, সিরাজদিখান থানার এসআই (নিরস্ত্র) মো. শাহ আলী সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালনকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।এ সময় চারজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হলে প্রত্যেকের কাছ থেকে আনুমানিক এক গ্রাম করে মোট ৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪০০ টাকা বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।পুলিশের অভিযোগ অনুযায়ী, উদ্ধার করা গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে আসামিদের দখলে রাখা হয়েছিল।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(ক) অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জে এই প্রথমবারের মতো সামারী ট্রায়ালের মাধ্যমে মাদক মামলার বিচার সম্পন্ন করে গ্রেপ্তার চারজনের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।দ্রুত বিচারিক প্রক্রিয়ায় মামলাটির নিষ্পত্তি করে চার আসামিকে কারাদণ্ড দেওয়ার বিষয়টি মাদকবিরোধী অভিযানে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে।পুলিশের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-২, মুন্সীগঞ্জে আবেদন করা হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুন্সীগঞ্জে এই প্রথম চার মাদক ব্যবসায়ীকে সামারী ট্রায়ালে প্রত্যেকের তিন মাসের কারাদণ্ড
0:00 0:00
1.0x