কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা তথা লালুয়া ইউনিয়নের অদম্য মেধাবী সন্তান বায়জিদ হোসেন দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) থেকে এমবিবিএস (M.B.B.S) পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে ডাক্তার হয়েছেন।
ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী, বিচক্ষণ ও পরোপকারী হিসেবে পরিচিত বায়জিদ সব সময়ই নিজের মেধা ও কঠোর পরিশ্রম দিয়ে বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তার এই অর্জনে কলাপাড়া উপজেলা ও লালুয়া ইউনিয়নসহ গোটা পটুয়াখালী জেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
বায়জিদের এ অর্জনে গভীর আনন্দ প্রকাশ করে তার শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা জানান, বায়জিদের মেধা ও মানবসেবার মনোভাব তাকে অনেক দূর নিয়ে যাবে। তারা আশা প্রকাশ করেন, ইনশাআল্লাহ বায়জিদ তার প্রথম প্রচেষ্টা (১ম বিসিএস)-তেই উত্তীর্ণ হয়ে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার হিসেবে সরকারি সেবা খাতে যুক্ত হবেন এবং নিজের মেধা ও যোগ্যতা দিয়ে দেশের স্বাস্থ্যসেবায় বড় ধরনের অবদান রাখবেন।
এলাকাবাসী, তার প্রিয় শিক্ষকবৃন্দ এবং সহপাঠীরা ডাক্তার বায়জিদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

মতামত