জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

বরযাত্রীর গাড়ি থেকে তুলে নেওয়া নববধূর ভিডিও ভাইরাল, যা বললেন তিনি

বরযাত্রীর গাড়ি থেকে তুলে নেওয়া নববধূর ভিডিও ভাইরাল, যা বললেন তিনি
সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগের পর এবার ওই নববধূর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে নিজের অবস্থান তুলে ধরতে দেখা যায়।

গতকাল সোমবার (৩১ আগস্ট) রাতে ছড়িয়ে পড়া ভিডিওটি কখন, কোথায় এবং কীভাবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে নববধূকে একটি কক্ষে বসে কথা বলতে দেখা যায়। তার পাশে কয়েকজন নারীকে বসে থাকতে দেখা যায়। একই কক্ষের দরজার কাছে ঘটনার সঙ্গে অভিযুক্ত এক যুবককেও দেখা যায়।

ভিডিওতে নববধূকে বলতে শোনা যায়, তিনি যেভাবেই সেখানে এসে থাকেন না কেন, এখন আর ফিরে যেতে চান না। তিনি বলেন, ফিরে গেলেও তার এবং তার পরিবারের হারানো ‘মান-সম্মান’ ফিরে আসবে না।

এর আগে গত রবিবার রাতে হোসেনপুরে বরযাত্রীর মাইক্রোবাস আটকে নববধূকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। এ সময় গাড়িতে ভাঙচুর চালানোরও অভিযোগ রয়েছে। পরে এ ঘটনায় বরপক্ষের পক্ষ থেকে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

ঘটনার পর অভিযুক্ত যুবক তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। এর মধ্যেই নববধূর ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে নববধূ বর্তমানে কোথায় রয়েছেন এবং তিনি স্বেচ্ছায় ওই ভিডিও বার্তা দিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে অভিযুক্ত যুবকের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নববধূর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বরপক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। নববধূ ভিডিও বার্তায় নিজের মতামত জানিয়েছেন—বিষয়টি পুলিশের নজরে রয়েছে। কেউ মামলা করলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হলেও প্রকৃত ঘটনা কী এবং নববধূর বর্তমান অবস্থান কী—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া বাকি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বরযাত্রীর গাড়ি থেকে তুলে নেওয়া নববধূর ভিডিও ভাইরাল, যা বললেন তিনি

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগের পর এবার ওই নববধূর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে নিজের অবস্থান তুলে ধরতে দেখা যায়।গতকাল সোমবার (৩১ আগস্ট) রাতে ছড়িয়ে পড়া ভিডিওটি কখন, কোথায় এবং কীভাবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে নববধূকে একটি কক্ষে বসে কথা বলতে দেখা যায়। তার পাশে কয়েকজন নারীকে বসে থাকতে দেখা যায়। একই কক্ষের দরজার কাছে ঘটনার সঙ্গে অভিযুক্ত এক যুবককেও দেখা যায়।ভিডিওতে নববধূকে বলতে শোনা যায়, তিনি যেভাবেই সেখানে এসে থাকেন না কেন, এখন আর ফিরে যেতে চান না। তিনি বলেন, ফিরে গেলেও তার এবং তার পরিবারের হারানো ‘মান-সম্মান’ ফিরে আসবে না।এর আগে গত রবিবার রাতে হোসেনপুরে বরযাত্রীর মাইক্রোবাস আটকে নববধূকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। এ সময় গাড়িতে ভাঙচুর চালানোরও অভিযোগ রয়েছে। পরে এ ঘটনায় বরপক্ষের পক্ষ থেকে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।ঘটনার পর অভিযুক্ত যুবক তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। এর মধ্যেই নববধূর ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।তবে নববধূ বর্তমানে কোথায় রয়েছেন এবং তিনি স্বেচ্ছায় ওই ভিডিও বার্তা দিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে অভিযুক্ত যুবকের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নববধূর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বরপক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। নববধূ ভিডিও বার্তায় নিজের মতামত জানিয়েছেন—বিষয়টি পুলিশের নজরে রয়েছে। কেউ মামলা করলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হলেও প্রকৃত ঘটনা কী এবং নববধূর বর্তমান অবস্থান কী—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া বাকি

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বরযাত্রীর গাড়ি থেকে তুলে নেওয়া নববধূর ভিডিও ভাইরাল, যা বললেন তিনি
0:00 0:00
1.0x