জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এইচএসসি ৯৫ সোসাইটির মিলনমেলা ঘিরে মুন্সিগঞ্জে প্রস্তুতি সভা ও ফরম পূরণ কার্যক্রম শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এইচএসসি ৯৫ সোসাইটির মিলনমেলা ঘিরে মুন্সিগঞ্জে প্রস্তুতি সভা ও ফরম পূরণ কার্যক্রম শুরু

আমজাদ হোসেন মিঠু,

বিশেষ প্রতিনিধি:

আগামী ৩০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-তে বসতে যাচ্ছে ‘এইচএসসি ৯৫ সোসাইটি’র বন্ধুদের ঐতিহ্যবাহী মিলনমেলা। এ উৎসবকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ জুড়ে ছড়িয়ে পড়েছে বন্ধুদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করতে ও আঞ্চলিক সমন্বয় জোরদারের অংশ হিসেবে এইচএসসি ৯৫ সোসাইটির দক্ষ সংগঠক জাহিদুল ইসলাম বিপ্লব মুন্সিগঞ্জ সফর করেছেন। তাঁর এ সফরকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের শ্রীনগরের ছনবাড়িতে অবস্থিত ‘মামার বাড়ি রেস্টুরেন্ট’-এ আড্ডা ও এক বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সৌহার্দ্যপূর্ণ এই আড্ডায় স্মৃতিচারণ ও গল্প-গুজবের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে মিলনমেলার ফরম পূরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন মুন্সিগঞ্জের স্থানীয় এইচএসসি '৯৫ ব্যাচের বন্ধুরা।

উক্ত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আইয়ুব খান, তাপস দাস, ইলিয়াস হোসেন, তপন মেম্বার, মোহাম্মদ আওলাদ হোসেন, আমজাদ হোসেন মিঠু ও সাজেদুল ইসলাম ডিউক।

সভায় উপস্থিত সংগঠক ও বন্ধুরা আগামী ৩০ অক্টোবরের কেন্দ্রীয় অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে মুন্সিগঞ্জ জেলা থেকে সর্বোচ্চ অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এইচএসসি ৯৫ সোসাইটির মিলনমেলা ঘিরে মুন্সিগঞ্জে প্রস্তুতি সভা ও ফরম পূরণ কার্যক্রম শুরু

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
আমজাদ হোসেন মিঠু,বিশেষ প্রতিনিধি:আগামী ৩০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-তে বসতে যাচ্ছে ‘এইচএসসি ৯৫ সোসাইটি’র বন্ধুদের ঐতিহ্যবাহী মিলনমেলা। এ উৎসবকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ জুড়ে ছড়িয়ে পড়েছে বন্ধুদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা।অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করতে ও আঞ্চলিক সমন্বয় জোরদারের অংশ হিসেবে এইচএসসি ৯৫ সোসাইটির দক্ষ সংগঠক জাহিদুল ইসলাম বিপ্লব মুন্সিগঞ্জ সফর করেছেন। তাঁর এ সফরকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের শ্রীনগরের ছনবাড়িতে অবস্থিত ‘মামার বাড়ি রেস্টুরেন্ট’-এ আড্ডা ও এক বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।সৌহার্দ্যপূর্ণ এই আড্ডায় স্মৃতিচারণ ও গল্প-গুজবের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে মিলনমেলার ফরম পূরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন মুন্সিগঞ্জের স্থানীয় এইচএসসি '৯৫ ব্যাচের বন্ধুরা।উক্ত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আইয়ুব খান, তাপস দাস, ইলিয়াস হোসেন, তপন মেম্বার, মোহাম্মদ আওলাদ হোসেন, আমজাদ হোসেন মিঠু ও সাজেদুল ইসলাম ডিউক।সভায় উপস্থিত সংগঠক ও বন্ধুরা আগামী ৩০ অক্টোবরের কেন্দ্রীয় অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে মুন্সিগঞ্জ জেলা থেকে সর্বোচ্চ অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এইচএসসি ৯৫ সোসাইটির মিলনমেলা ঘিরে মুন্সিগঞ্জে প্রস্তুতি সভা ও ফরম পূরণ কার্যক্রম শুরু
0:00 0:00
1.0x