জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

নোয়াখালীতে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা: চট্টগ্রাম অভিমুখে লংমার্চে ১০-১৫ হাজার লোক ও ৫০টি গাড়ির বহর নিয়ে অংশগ্রহণের ঘোষণা—

নোয়াখালীতে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা: চট্টগ্রাম অভিমুখে লংমার্চে ১০-১৫ হাজার লোক ও ৫০টি গাড়ির বহর নিয়ে অংশগ্রহণের ঘোষণা—

নোয়াখালীতে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা: চট্টগ্রাম অভিমুখে লংমার্চে ১০-১৫ হাজার লোক ও ৫০টি গাড়ির বহর নিয়ে অংশগ্রহণের ঘোষণা—

নোয়াখালীতে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা: চট্টগ্রাম অভিমুখে লংমার্চে ১০-১৫ হাজার লোক ও ৫০টি গাড়ির বহর নিয়ে অংশগ্রহণের ঘোষণা— 

আগামী ৫ তারিখের চট্টগ্রাম অভিমুখে লংমার্চ ও ফেনীর পথসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে নোয়াখালী জেলা ১১ দলীয় ঐক্যজোট। বুধবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা জামায়াতের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার সভায় সভাপতিত্ব করেন। 

জেলা আমীর ইসহাক খন্দকার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি দেশের ৭০ শতাংশ জনগণের দাবি। এর পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস, তেল ও সারের সংকট নিরসন, জুলাই গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধে এ লংমার্চ অত্যন্ত সময়োপযোগী ও যৌক্তিক। এ কারণে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, ফেনীর পথসভায় নোয়াখালী থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক উদ্যোগে প্রায় ১০ হাজার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ে মোট ১০ থেকে ১৫ হাজার লোক অংশ নেবে। পাশাপাশি প্রাইভেট কার ও হাইসসহ প্রায় ৫০টি গাড়ির একটি বহর নোয়াখালী থেকে যুক্ত হয়ে ফেনী পথসভা হয়ে চট্টগ্রাম পর্যন্ত যাবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রটেরী ইসমাইল হোসেন মানিক, নেজামে ইসলাম পার্টির জেলা সভাপতি মোছাদ্দেকুল মাওলা, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি মো. আবদুল কাইয়ুম মামুন, এলডিপি জেলা সভাপতি সাহাব উদ্দিন, লেবার পার্টি জেলা সভাপতি জহুরুল হক জহির, এনসিপি নোয়াখালী জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক অন্তর খালেদ, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সেক্রটেরী মো. শরীফুল্লাহ, এলডিপি জেলা ভারপ্রাপ্ত সেক্রটেরী মো. মামুনের রশীদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মো. তারেক রহমান, জামায়াতে ইসলামী জেলা শহর আমীর মাওলানা মো. ইউছুপ, বাংলাদেশ নেজামে পার্টি জেলা সেক্রটেরী মুফতি সাইফুল ইসলাম ধর্মপুরী ও মুফতি জহিরুল ইসলাম।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সর্বস্তরের জনশক্তির অংশগ্রহণে ফেনীর সমাবেশ ও চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শতভাগ সফল ও কার্যকরী হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


নোয়াখালীতে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা: চট্টগ্রাম অভিমুখে লংমার্চে ১০-১৫ হাজার লোক ও ৫০টি গাড়ির বহর নিয়ে অংশগ্রহণের ঘোষণা—

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
নোয়াখালীতে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা: চট্টগ্রাম অভিমুখে লংমার্চে ১০-১৫ হাজার লোক ও ৫০টি গাড়ির বহর নিয়ে অংশগ্রহণের ঘোষণা— আগামী ৫ তারিখের চট্টগ্রাম অভিমুখে লংমার্চ ও ফেনীর পথসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে নোয়াখালী জেলা ১১ দলীয় ঐক্যজোট। বুধবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা জামায়াতের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার সভায় সভাপতিত্ব করেন। জেলা আমীর ইসহাক খন্দকার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি দেশের ৭০ শতাংশ জনগণের দাবি। এর পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস, তেল ও সারের সংকট নিরসন, জুলাই গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধে এ লংমার্চ অত্যন্ত সময়োপযোগী ও যৌক্তিক। এ কারণে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।তিনি আরও জানান, ফেনীর পথসভায় নোয়াখালী থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক উদ্যোগে প্রায় ১০ হাজার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ে মোট ১০ থেকে ১৫ হাজার লোক অংশ নেবে। পাশাপাশি প্রাইভেট কার ও হাইসসহ প্রায় ৫০টি গাড়ির একটি বহর নোয়াখালী থেকে যুক্ত হয়ে ফেনী পথসভা হয়ে চট্টগ্রাম পর্যন্ত যাবে।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রটেরী ইসমাইল হোসেন মানিক, নেজামে ইসলাম পার্টির জেলা সভাপতি মোছাদ্দেকুল মাওলা, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি মো. আবদুল কাইয়ুম মামুন, এলডিপি জেলা সভাপতি সাহাব উদ্দিন, লেবার পার্টি জেলা সভাপতি জহুরুল হক জহির, এনসিপি নোয়াখালী জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক অন্তর খালেদ, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সেক্রটেরী মো. শরীফুল্লাহ, এলডিপি জেলা ভারপ্রাপ্ত সেক্রটেরী মো. মামুনের রশীদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মো. তারেক রহমান, জামায়াতে ইসলামী জেলা শহর আমীর মাওলানা মো. ইউছুপ, বাংলাদেশ নেজামে পার্টি জেলা সেক্রটেরী মুফতি সাইফুল ইসলাম ধর্মপুরী ও মুফতি জহিরুল ইসলাম।নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সর্বস্তরের জনশক্তির অংশগ্রহণে ফেনীর সমাবেশ ও চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শতভাগ সফল ও কার্যকরী হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
নোয়াখালীতে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা: চট্টগ্রাম অভিমুখে লংমার্চে ১০-১৫ হাজার লোক ও ৫০টি গাড়ির বহর নিয়ে অংশগ্রহণের ঘোষণা—
0:00 0:00
1.0x