মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ক্ষেতেরপাড়া গ্রামে বিএনপি অফিসের সামনে পাকা সড়কে অভিযানটি পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে,মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো:মেনহাজুল আলম,পিপিএমের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।
লৌহজং থানার এসআই রাজীব সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান।অভিযানকালে ক্ষেতেরপাড়া গ্রামের বিএনপি অফিসের সামনে সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয়।পরে তাদের তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ক্ষেতেরপাড়া গ্রামের মনির হোসেন বেপারীর ছেলে আব্দুল করিম বেপারী (৪৬),একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আল আমিন শেখ (৩৪) এবংমৃত সিরাজ ঢালীর ছেলে মো:আওলাদ হোসেন ওরফে বিদ্যুৎ (৪৫)।পুলিশের দাবি,গ্রেপ্তার তিনজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত।তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।এ ঘটনায় লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়,মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এদিকে স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী অভিযানে পুলিশের এ তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।লৌহজং থানা পুলিশ জানিয়েছে,মাদক নির্মূলে তাদের অভিযান নিয়মিতভাবে চলবে।মাদকের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি স্থানীয়দেরও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত