জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ চোরাই প্রসাধনসামগ্রীসহ ইজিবাইক জব্দ

শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ চোরাই প্রসাধনসামগ্রীসহ ইজিবাইক জব্দ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনসামগ্রী (কসমেটিকস) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে এসব প্রসাধনসামগ্রী পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর আওতাধীন শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া এলাকা থেকে এসব পণ্য আটক করা হয়। উদ্ধারকৃত পণ্য ও ইজিবাইকের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত অতিক্রম করে অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচার করা হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল কর্ণজোড়া এলাকায় অবস্থান নেয়। চোরাকারবারিরা প্রসাধনসামগ্রী নিয়ে সীমান্ত এলাকা অতিক্রমের চেষ্টা করলে বিজিবি টহল দল অভিযান চালিয়ে একটি ইজিবাইকসহ পুরো চালানি আটক করে।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। জিরো টলারেন্স নীতি অনুসরণের মাধ্যমে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ চোরাই প্রসাধনসামগ্রীসহ ইজিবাইক জব্দ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
শেরপুরের শ্রীবরদী সীমান্তে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনসামগ্রী (কসমেটিকস) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে এসব প্রসাধনসামগ্রী পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর আওতাধীন শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া এলাকা থেকে এসব পণ্য আটক করা হয়। উদ্ধারকৃত পণ্য ও ইজিবাইকের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।বিজিবি সূত্র জানায়, সীমান্ত অতিক্রম করে অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচার করা হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল কর্ণজোড়া এলাকায় অবস্থান নেয়। চোরাকারবারিরা প্রসাধনসামগ্রী নিয়ে সীমান্ত এলাকা অতিক্রমের চেষ্টা করলে বিজিবি টহল দল অভিযান চালিয়ে একটি ইজিবাইকসহ পুরো চালানি আটক করে।এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। জিরো টলারেন্স নীতি অনুসরণের মাধ্যমে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ চোরাই প্রসাধনসামগ্রীসহ ইজিবাইক জব্দ
0:00 0:00
1.0x