চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর ২০২৬ শুক্র ও শনিবার চন্দনাইশ ও আশপাশের এলাকায় এসব কর্মসূচিতে অংশ নেবেন তিনি। কর্মসূচির বিস্তারিত একটি প্রচারপত্রে জানানো হয়েছে।
কর্মসূচির প্রথম দিন ৪ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১১টায় চন্দনাইশ উপজেলা জন্মাষ্টমী র্যালি ও আলোচনা সভায় যোগ দেবেন সংসদ সদস্য। এরপর দুপুর ১২টায় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা ও ট্রাস্টি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কুবের বড়ুয়ার মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে অংশ নেবেন।
দুপুর ১টা ১৫ মিনিটে বদরপাড়া জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন তিনি। বিকেল ৩টায় মধ্যাহ্ন ভোজে অংশ নেওয়ার পর বিকেল ৪টায় দক্ষিণ কাঞ্চনাবাদ ৯ নম্বর ওয়ার্ডে হাফেজ সাইদুর রহমান বাড়ির অভিমুখে রাস্তা সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। দিনশেষে রাত ৮টায় জেসিকা গ্রুপের হিসাবরক্ষণ কর্মকর্তা শিহাব সাহেবের শুভ বিবাহ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
৫ সেপ্টেম্বর (শনিবার) দুপুর ১২টায় খাগরিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন জসিম উদ্দিন আহমেদ। দুপুর ২টায় বিএনপির নেতা আশিকুজ্জামান মেম্বারের বাড়ির মেজবানে অংশগ্রহণ করবেন।
বিকেল ৩টায় চরখাগরিয়া পশ্চিম রসুলপুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এবং বিকেল ৫টায় চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। মতবিনিময় সভাটি চন্দনাইশ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলে প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত