জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

চট্টগ্রামের তিন উপজেলায় অবৈধ ইটভাটায় আগাম সতর্কতা, মালিকদের নোটিশ।

চট্টগ্রামের তিন উপজেলায় অবৈধ ইটভাটায় আগাম সতর্কতা, মালিকদের নোটিশ।

২ সেপ্টেম্বর ২০২৬:

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, হাটহাজারী ও চন্দনাইশ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আগাম সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।

বুধবার (২ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল এবং পরিদর্শক জনাব চন্দন বিশ্বাস এ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় কর্মকর্তারা সংশ্লিষ্ট তিন উপজেলার বিভিন্ন ইটভাটায় সশরীরে উপস্থিত হয়ে ভাটা মালিকদের নোটিশ প্রদান করেন। বিশেষ করে সনাতন প্রযুক্তির ড্রাম চিমনী ও ফিক্সড চিমনীবিশিষ্ট অবৈধ ইটভাটায় আগুন না দেওয়ার বিষয়ে তাদের সতর্ক করা হয়।

পাশাপাশি ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার এবং কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) ব্যবহার না করার জন্য ভাটা মালিকদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে নির্দেশনা অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংশ্লিষ্টদের জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চট্টগ্রামের তিন উপজেলায় অবৈধ ইটভাটায় আগাম সতর্কতা, মালিকদের নোটিশ।

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
২ সেপ্টেম্বর ২০২৬:মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, হাটহাজারী ও চন্দনাইশ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আগাম সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।বুধবার (২ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল এবং পরিদর্শক জনাব চন্দন বিশ্বাস এ কার্যক্রম পরিচালনা করেন।এ সময় কর্মকর্তারা সংশ্লিষ্ট তিন উপজেলার বিভিন্ন ইটভাটায় সশরীরে উপস্থিত হয়ে ভাটা মালিকদের নোটিশ প্রদান করেন। বিশেষ করে সনাতন প্রযুক্তির ড্রাম চিমনী ও ফিক্সড চিমনীবিশিষ্ট অবৈধ ইটভাটায় আগুন না দেওয়ার বিষয়ে তাদের সতর্ক করা হয়।পাশাপাশি ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার এবং কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) ব্যবহার না করার জন্য ভাটা মালিকদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে নির্দেশনা অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংশ্লিষ্টদের জানানো হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চট্টগ্রামের তিন উপজেলায় অবৈধ ইটভাটায় আগাম সতর্কতা, মালিকদের নোটিশ।
0:00 0:00
1.0x