কবিরহাটে হাবিবপুর আইপিএম ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
(নোয়াখালী) প্রতিনিধি:
আবদুল আউয়াল
নোয়াখালীর কবিরহাট উপজেলার ওটার হাট উচ্চ বিদ্যালয়ে হাবিবপুর আইপিএম ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান (মিলন), হাবিবপুর আইপিএম ক্লাবের সভাপতি নুরুল আপছার পলাশ ও মানবাধিকার কর্মী ও দৈনিক স্বদেশ বিচিত্রা কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ আবদুল আউয়াল উপস্থিত ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান (মিলন) বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে প্রকৃতিপ্রেম গড়ে তোলার জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীর উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং নিয়মিত তার যত্ন নেওয়া।”
এ সময় হাবিবপুর আইপিএম ক্লাবের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। হাবিবপুর আইপিএম ক্লাবের প্রতিনিধিরা জানান, সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার লক্ষ্যে তাঁদের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত