আমি মোঃ মানিক জনতার অনলাইন প্রেসক্লাবের সদস্য হতে পেরে নিজে অনেক আনন্দিত, উৎসাহিত ও গর্বিত
বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পরিচালিত 'জনতার অনলাইন প্রেস ক্লাব'-এর নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ মোরশেদ আলম মানিক।
সংগঠনটির মূলনীতি—"একনিষ্ঠতা আমাদের পথচলা"—কে পাথেয় করে তিনি গণমাধ্যমের সাহায্যে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার দৃঢ় ব্যক্ত প্রকাশ করেছেন।
প্রেস ক্লাবের সদস্যপদ গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোঃ মোরশেদ আলম মানিক বলেন, "জনতার অনলাইন প্রেস ক্লাবের সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত ও উৎসাহিত।
বস্তুর নিষ্ঠা ও সাহসিকতার সাথে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।"
সাংবাদিক মানিক আরও বলেন, অনলাইন সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের সুখ-দুঃখ ও নানা সমস্যার কথা তুলে ধরতে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন। এছাড়া প্রেস ক্লাবের সকল নিয়ম-কানুন মেনে পেশাগত দায়িত্ব পালন এবং সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে জ্যেষ্ঠ সাংবাদিকদের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করে যাবেন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের নেতৃবৃন্দ ও সহকর্মীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রযাত্রায় তার সার্বিক সফলতা কামনা করেছেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত