জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

চলন্ত কুড়িগ্রাম এক্সপ্রেসে সংঘবদ্ধ ধর্ষণ

     চলন্ত কুড়িগ্রাম এক্সপ্রেসে সংঘবদ্ধ ধর্ষণ

চলন্ত কুড়িগ্রাম এক্সপ্রেসে সংঘবদ্ধ ধর্ষণ

(আমজাদ হোসেন মিঠু,

বিশেষ প্রতিনিধি )

চলন্ত ট্রেনে আবারও ঘটেছে এক লোমহর্ষক ও পাশবিক ধর্ষণের ঘটনা। সোমবার রাতে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৪৪ বছর বয়সী এক নারী।

ভুক্তভোগী নারীর দেওয়া তথ্য অনুযায়ী, ভুলবশত টিকিট ছাড়া ট্রেনে উঠে পড়েছিলেন তিনি। ট্রেনটি কিছুদূর যাওয়ার পর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার টিকিট দেখতে চান। টিকিট না থাকায় তাকে শাস্তির ভয় দেখানো হয়। এর কিছুক্ষণ পরই ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিকসহ আরও দুই যুবক তাকে সিটে বসিয়ে দেওয়ার কথা বলে ক্যান্টিন বয়দের কক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে জিম্মি করে ঘণ্টা ধরে তিনজনে মিলে চালায় পাশবিক নির্যাতন। ঘটনার কথা প্রকাশ করলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

তবে প্রাণভয় উপেক্ষা করে ভুক্তভোগী নারী জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে পুলিশের সহায়তা চান। ৯৯৯ থেকে তথ্য পেয়েই তৎক্ষণাৎ প্রযুক্তির সহায়তায় কলারের অবস্থান শনাক্ত করা হয়।

পরবর্তী স্টপেস সান্তাহার জংশনে ট্রেনটি পৌঁছালে পুলিশ অভিযান চালায়। পুলিশ সেখান থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করার পাশাপাশি ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্করকে গ্রেফতার করে। তবে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যায় অপর দুই ধর্ষক। পালিয়ে যাওয়া দুই ধর্ষককে শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের একাধিক ইউনিট মাঠে নেমেছে।

চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের এই নৃশংস ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন নেটিজেনরা। ট্রেনসহ গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি জানিয়েছেন তারা।

ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ সাধারণ মানুষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চলন্ত কুড়িগ্রাম এক্সপ্রেসে সংঘবদ্ধ ধর্ষণ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চলন্ত কুড়িগ্রাম এক্সপ্রেসে সংঘবদ্ধ ধর্ষণ(আমজাদ হোসেন মিঠু,বিশেষ প্রতিনিধি )চলন্ত ট্রেনে আবারও ঘটেছে এক লোমহর্ষক ও পাশবিক ধর্ষণের ঘটনা। সোমবার রাতে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৪৪ বছর বয়সী এক নারী।ভুক্তভোগী নারীর দেওয়া তথ্য অনুযায়ী, ভুলবশত টিকিট ছাড়া ট্রেনে উঠে পড়েছিলেন তিনি। ট্রেনটি কিছুদূর যাওয়ার পর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার টিকিট দেখতে চান। টিকিট না থাকায় তাকে শাস্তির ভয় দেখানো হয়। এর কিছুক্ষণ পরই ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিকসহ আরও দুই যুবক তাকে সিটে বসিয়ে দেওয়ার কথা বলে ক্যান্টিন বয়দের কক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে জিম্মি করে ঘণ্টা ধরে তিনজনে মিলে চালায় পাশবিক নির্যাতন। ঘটনার কথা প্রকাশ করলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।তবে প্রাণভয় উপেক্ষা করে ভুক্তভোগী নারী জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে পুলিশের সহায়তা চান। ৯৯৯ থেকে তথ্য পেয়েই তৎক্ষণাৎ প্রযুক্তির সহায়তায় কলারের অবস্থান শনাক্ত করা হয়।পরবর্তী স্টপেস সান্তাহার জংশনে ট্রেনটি পৌঁছালে পুলিশ অভিযান চালায়। পুলিশ সেখান থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করার পাশাপাশি ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্করকে গ্রেফতার করে। তবে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যায় অপর দুই ধর্ষক। পালিয়ে যাওয়া দুই ধর্ষককে শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের একাধিক ইউনিট মাঠে নেমেছে।চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের এই নৃশংস ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন নেটিজেনরা। ট্রেনসহ গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি জানিয়েছেন তারা।ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ সাধারণ মানুষ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চলন্ত কুড়িগ্রাম এক্সপ্রেসে সংঘবদ্ধ ধর্ষণ
0:00 0:00
1.0x