জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

পশ্চিম ডিঙ্গাভাঙা থেকে ৫১ পিস ইয়াবাসহ ২১ বছর বয়সী যুবক আটক, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

মুন্সীগঞ্জের ডিঙ্গাভাঙায় ডিবির অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের ডিঙ্গাভাঙায় ডিবির অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
মুন্সীগঞ্জের ডিঙ্গাভাঙায় ডিবির অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানাধীন পশ্চিম ডিঙ্গাভাঙা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জের কঠোর নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই (নিঃ) মোঃ ইয়াকুব হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স পশ্চিম ডিঙ্গাভাঙা সাকিনস্থ জনৈক মনির মিয়ার বসতবাড়ির সামনে ফাঁকা জায়গায় অভিযান চালায়।

এ সময় মোঃ রাহাত গাজী (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পটুয়াখালী জেলার আউলিয়াপুর গ্রামের মৃত শাহজাহান গাজীর ছেলে। বর্তমানে তিনি মুন্সীগঞ্জের পশ্চিম ডিঙ্গাভাঙা এলাকায় জনৈক আজিমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পরে তার কাছ থেকে ৫১ (একান্ন) পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


মুন্সীগঞ্জের ডিঙ্গাভাঙায় ডিবির অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানাধীন পশ্চিম ডিঙ্গাভাঙা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জের কঠোর নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই (নিঃ) মোঃ ইয়াকুব হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স পশ্চিম ডিঙ্গাভাঙা সাকিনস্থ জনৈক মনির মিয়ার বসতবাড়ির সামনে ফাঁকা জায়গায় অভিযান চালায়।এ সময় মোঃ রাহাত গাজী (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পটুয়াখালী জেলার আউলিয়াপুর গ্রামের মৃত শাহজাহান গাজীর ছেলে। বর্তমানে তিনি মুন্সীগঞ্জের পশ্চিম ডিঙ্গাভাঙা এলাকায় জনৈক আজিমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।পরে তার কাছ থেকে ৫১ (একান্ন) পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুন্সীগঞ্জের ডিঙ্গাভাঙায় ডিবির অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
0:00 0:00
1.0x