জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

সরকারি সফরে যাওয়ার পথে বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি সফরে যাওয়ার পথে বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জয়পুরহাটের কালাইয়ে সরকারি সফরে যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক ব্রিজের সামনে এক নারীকে বাঁচাতে গিয়ে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রীসহ তিনজন আহত হয়েছেন।

দুর্ঘটনায় আহত নারী ফিরোজা বেগম (৫৫) কিচক ইউনিয়নের গাদগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে জিয়া মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গেছে, জয়পুরহাটের কালাইয়ের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। পথে কিচক ব্রিজের সামনে ফিরোজা বেগম হঠাৎ সড়কে উঠে এলে তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়।

খবর পেয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিমন্ত্রীকে উদ্ধার করেন। পরে তাকে কালাই হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী গানম্যান মুক্তারুলও আহত হয়েছেন।

কালাই থানার ওসি সাইদুল আলম জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তার পায়ে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সরকারি সফরে যাওয়ার পথে বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
জয়পুরহাটের কালাইয়ে সরকারি সফরে যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক ব্রিজের সামনে এক নারীকে বাঁচাতে গিয়ে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রীসহ তিনজন আহত হয়েছেন।দুর্ঘটনায় আহত নারী ফিরোজা বেগম (৫৫) কিচক ইউনিয়নের গাদগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে জিয়া মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।জানা গেছে, জয়পুরহাটের কালাইয়ের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। পথে কিচক ব্রিজের সামনে ফিরোজা বেগম হঠাৎ সড়কে উঠে এলে তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়।খবর পেয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিমন্ত্রীকে উদ্ধার করেন। পরে তাকে কালাই হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী গানম্যান মুক্তারুলও আহত হয়েছেন।কালাই থানার ওসি সাইদুল আলম জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তার পায়ে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সরকারি সফরে যাওয়ার পথে বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
0:00 0:00
1.0x