জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

পাথরঘাটায় ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

পাথরঘাটায় ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

বরগুনার পাথরঘাটায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমান মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

‎

‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) পাথরঘাটা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাড়িটানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎

‎পুলিশ সূত্রে জানা গেছে, হাড়িটানা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই সৌরভ সাহা। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎

‎আটক মো. রুমান মিয়া হাড়িটানা এলাকার মো. ছাইদুলের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

‎

‎পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎

‎পাথরঘাটা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


পাথরঘাটায় ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বরগুনার পাথরঘাটায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমান মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।‎‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) পাথরঘাটা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাড়িটানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।‎‎পুলিশ সূত্রে জানা গেছে, হাড়িটানা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই সৌরভ সাহা। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।‎‎আটক মো. রুমান মিয়া হাড়িটানা এলাকার মো. ছাইদুলের ছেলে বলে পুলিশ জানিয়েছে।‎‎পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।‎‎পাথরঘাটা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।‎

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পাথরঘাটায় ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক
0:00 0:00
1.0x