জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোট ৭৩ ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের ৩ কোটি ৩৯ লাখ টাকার চেক বিতরণ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোট ৭৩ ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের ৩ কোটি ৩৯ লাখ টাকার চেক বিতরণ

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫ জনের পরিবার ও আহত ৮ জনসহ মোট ৭৩ জন ক্ষতিগ্রস্তের মাঝে ৩ কোটি ৩৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কাঞ্চন-১ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের যৌথ আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম এবং দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার (পিপিএম) মোঃ জেদান আল মুসা, জেলা পরিষদ প্রশাসক মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এবং সিভিল সার্জনের প্রতিনিধি ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ সাদরাতুন মুমতাহিনা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মোঃ রবিউল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৫৪(১) ধারা অনুযায়ী গঠিত বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আওতায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এর অংশ হিসেবে দিনাজপুর সার্কেলে এবার মোট ৭৩ জন ক্ষতিগ্রস্তকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫ জনের পরিবারের সদস্যদের ৩ কোটি ২৫ লাখ টাকা এবং দুর্ঘটনায় আহত ৮ জনকে ১৪ লাখ টাকা দেওয়া হয়। অর্থাৎ নিহতদের পরিবারের জন্য প্রতিটি ক্ষেত্রে ৫ লাখ টাকা করে এবং আহতদের জন্য নির্ধারিত হারে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা একটি পরিবারের জন্য শুধু একজন স্বজনকে হারানোর ঘটনা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে পরিবারের ভবিষ্যৎ, সন্তানদের পড়াশোনা, জীবিকা ও আর্থিক নিরাপত্তার বিষয়। দুর্ঘটনায় উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক পরিবার দীর্ঘমেয়াদি সংকটে পড়ে। এ ধরনের আর্থিক সহায়তা দুর্ঘটনাকবলিত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি ও সহায়তা হিসেবে কাজ করবে।

তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের দায়িত্বশীল আচরণ, ট্রাফিক আইন মেনে চলা, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুর আলম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আখতারুজ্জামান, দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবনী শংকর আগরওয়ালা, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে আরও জানানো হয়, দিনাজপুর বিআরটিএ সার্কেলে এ পর্যন্ত মোট ২৯৮টি আবেদন পাওয়া গেছে। এসব আবেদনের মধ্যে যাচাই-বাছাই শেষে মোট ২৪১ জন ক্ষতিগ্রস্তের অনুকূলে সর্বমোট ১০ কোটি ৩৯ লাখ টাকার আর্থিক সহায়তার মঞ্জুরি প্রদান করা হয়েছে।

বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এ ধরনের উদ্যোগ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর সদস্যরা সরকারি এ সহায়তা পেয়ে তাদের কঠিন সময়ে কিছুটা আর্থিক স্বস্তি পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

চেক বিতরণ অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোট ৭৩ ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের ৩ কোটি ৩৯ লাখ টাকার চেক বিতরণ

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫ জনের পরিবার ও আহত ৮ জনসহ মোট ৭৩ জন ক্ষতিগ্রস্তের মাঝে ৩ কোটি ৩৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কাঞ্চন-১ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের যৌথ আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম এবং দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার (পিপিএম) মোঃ জেদান আল মুসা, জেলা পরিষদ প্রশাসক মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এবং সিভিল সার্জনের প্রতিনিধি ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ সাদরাতুন মুমতাহিনা।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মোঃ রবিউল ইসলাম।অনুষ্ঠানে জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৫৪(১) ধারা অনুযায়ী গঠিত বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আওতায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এর অংশ হিসেবে দিনাজপুর সার্কেলে এবার মোট ৭৩ জন ক্ষতিগ্রস্তকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫ জনের পরিবারের সদস্যদের ৩ কোটি ২৫ লাখ টাকা এবং দুর্ঘটনায় আহত ৮ জনকে ১৪ লাখ টাকা দেওয়া হয়। অর্থাৎ নিহতদের পরিবারের জন্য প্রতিটি ক্ষেত্রে ৫ লাখ টাকা করে এবং আহতদের জন্য নির্ধারিত হারে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা একটি পরিবারের জন্য শুধু একজন স্বজনকে হারানোর ঘটনা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে পরিবারের ভবিষ্যৎ, সন্তানদের পড়াশোনা, জীবিকা ও আর্থিক নিরাপত্তার বিষয়। দুর্ঘটনায় উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক পরিবার দীর্ঘমেয়াদি সংকটে পড়ে। এ ধরনের আর্থিক সহায়তা দুর্ঘটনাকবলিত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি ও সহায়তা হিসেবে কাজ করবে।তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের দায়িত্বশীল আচরণ, ট্রাফিক আইন মেনে চলা, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুর আলম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আখতারুজ্জামান, দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবনী শংকর আগরওয়ালা, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ অন্যান্য অতিথিরা।অনুষ্ঠানে আরও জানানো হয়, দিনাজপুর বিআরটিএ সার্কেলে এ পর্যন্ত মোট ২৯৮টি আবেদন পাওয়া গেছে। এসব আবেদনের মধ্যে যাচাই-বাছাই শেষে মোট ২৪১ জন ক্ষতিগ্রস্তের অনুকূলে সর্বমোট ১০ কোটি ৩৯ লাখ টাকার আর্থিক সহায়তার মঞ্জুরি প্রদান করা হয়েছে।বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এ ধরনের উদ্যোগ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর সদস্যরা সরকারি এ সহায়তা পেয়ে তাদের কঠিন সময়ে কিছুটা আর্থিক স্বস্তি পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।চেক বিতরণ অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোট ৭৩ ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের ৩ কোটি ৩৯ লাখ টাকার চেক বিতরণ
0:00 0:00
1.0x