জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

উৎসবস্থল ও শোভাযাত্রার রুটে পোশাকধারী-সাদা পোশাকের পুলিশ ও ডিবির বিশেষ টিম মোতায়েন

জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে জেলা পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা

জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে জেলা পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা
জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে জেলা পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা


জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উৎসবস্থল ও শোভাযাত্রার নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ সদরসহ জেলার বিভিন্ন এলাকায় জন্মাষ্টমী উপলক্ষে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে মুন্সীগঞ্জ সদরের কালীবাড়ির কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
আলোচনা সভা ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুন্সীগঞ্জ সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম পিপিএম। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়।
কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালীমাতা মন্দিরের আয়োজনে শোভাযাত্রাটি কালীমন্দির থেকে শুরু হয়ে থানা পুলপাড়, সুপার মার্কেট ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কালীমন্দিরে এসে শেষ হয়। এতে ইদ্রাকপুর লক্ষ্মীনারায়ণ মন্দির, বাগমামুদালীপাড়া রাধাগোবিন্দ মন্দির, মালপাড়ার জগন্নাথ জিউর মন্দির এবং সদর হাসপাতাল এলাকার বলদেব-সুভদ্রা মহারানী মন্দিরের পূণ্যার্থীরা অংশগ্রহণ করেন।
জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর তদারকিতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। শোভাযাত্রার রুটে যানজট নিয়ন্ত্রণ ও স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়।
এছাড়া, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। উৎসবস্থল, শোভাযাত্রার রুট ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে জেলা পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উৎসবস্থল ও শোভাযাত্রার নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ সদরসহ জেলার বিভিন্ন এলাকায় জন্মাষ্টমী উপলক্ষে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে মুন্সীগঞ্জ সদরের কালীবাড়ির কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। আলোচনা সভা ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুন্সীগঞ্জ সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম পিপিএম। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালীমাতা মন্দিরের আয়োজনে শোভাযাত্রাটি কালীমন্দির থেকে শুরু হয়ে থানা পুলপাড়, সুপার মার্কেট ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কালীমন্দিরে এসে শেষ হয়। এতে ইদ্রাকপুর লক্ষ্মীনারায়ণ মন্দির, বাগমামুদালীপাড়া রাধাগোবিন্দ মন্দির, মালপাড়ার জগন্নাথ জিউর মন্দির এবং সদর হাসপাতাল এলাকার বলদেব-সুভদ্রা মহারানী মন্দিরের পূণ্যার্থীরা অংশগ্রহণ করেন। জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর তদারকিতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। শোভাযাত্রার রুটে যানজট নিয়ন্ত্রণ ও স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। উৎসবস্থল, শোভাযাত্রার রুট ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে জেলা পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা
0:00 0:00
1.0x