জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

তারেক রহমানের আগমন ও স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে গণসংযোগ কর্মসূচি।

ফুলগাজীতে খালেদা জিয়ার পারিবারিক কবরস্থানসহ প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত

ফুলগাজীতে খালেদা জিয়ার পারিবারিক কবরস্থানসহ প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত

ফুলগাজীতে খালেদা জিয়ার পারিবারিক কবরস্থানসহ প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত

তারেক রহমানের আগমন ও স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে গণসংযোগ কর্মসূচি।

ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পারিবারিক কবরস্থানসহ সদর ইউনিয়নের প্রয়াত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কবর জিয়ারত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুরে অবস্থিত বেগম খালেদা জিয়ার পারিবারিক কবরস্থানে কবর জিয়ারতের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ। এ সময় তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নেতৃবৃন্দ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চলমান গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে এ কবর জিয়ারত কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দলের প্রয়াত নেতাকর্মীদের স্মরণ এবং তাদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

দিনব্যাপী কর্মসূচিতে সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর, বাশুড়া, গোসাইপুর, গাবতলা, মনতলা, নিলক্ষী, উত্তর বড়ইয়া ও ঘনিয়া মোড়সহ মোট ৯টি স্থানে প্রয়াত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কবর জিয়ারত করা হয়। এর মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মর্তুজা মাস্টারের কবরেও জিয়ারত করেন নেতৃবৃন্দ।

কবর জিয়ারত শেষে প্রয়াত নেতাকর্মীদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করা হয়। তাদের দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা ও এলাকার মানুষের জন্য বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন উপস্থিত নেতারা। পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল ভূইয়া টিপু, উপজেলা কৃষক দলের সভাপতি আলাউদ্দিন রিয়াজ, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন জীবনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও কর্মসূচিতে অংশ নেন।

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলেন, প্রয়াত নেতাকর্মীরা দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের রাজনৈতিক ও সামাজিক অবদানকে স্মরণ করা এবং তাদের পরিবারের প্রতি সম্মান জানানো দলের নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতের এ কর্মসূচি পালন করা হয়েছে।

তারা আরও জানান, দলের প্রয়াত নেতাকর্মীদের স্মরণ করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, তাদের খোঁজখবর নেওয়া এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেও গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


ফুলগাজীতে খালেদা জিয়ার পারিবারিক কবরস্থানসহ প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ফুলগাজীতে খালেদা জিয়ার পারিবারিক কবরস্থানসহ প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারততারেক রহমানের আগমন ও স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে গণসংযোগ কর্মসূচি।ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পারিবারিক কবরস্থানসহ সদর ইউনিয়নের প্রয়াত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কবর জিয়ারত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুরে অবস্থিত বেগম খালেদা জিয়ার পারিবারিক কবরস্থানে কবর জিয়ারতের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ। এ সময় তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।নেতৃবৃন্দ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চলমান গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে এ কবর জিয়ারত কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দলের প্রয়াত নেতাকর্মীদের স্মরণ এবং তাদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।দিনব্যাপী কর্মসূচিতে সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর, বাশুড়া, গোসাইপুর, গাবতলা, মনতলা, নিলক্ষী, উত্তর বড়ইয়া ও ঘনিয়া মোড়সহ মোট ৯টি স্থানে প্রয়াত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কবর জিয়ারত করা হয়। এর মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মর্তুজা মাস্টারের কবরেও জিয়ারত করেন নেতৃবৃন্দ।কবর জিয়ারত শেষে প্রয়াত নেতাকর্মীদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করা হয়। তাদের দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা ও এলাকার মানুষের জন্য বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন উপস্থিত নেতারা। পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল ভূইয়া টিপু, উপজেলা কৃষক দলের সভাপতি আলাউদ্দিন রিয়াজ, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন জীবনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও কর্মসূচিতে অংশ নেন।স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলেন, প্রয়াত নেতাকর্মীরা দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের রাজনৈতিক ও সামাজিক অবদানকে স্মরণ করা এবং তাদের পরিবারের প্রতি সম্মান জানানো দলের নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতের এ কর্মসূচি পালন করা হয়েছে।তারা আরও জানান, দলের প্রয়াত নেতাকর্মীদের স্মরণ করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, তাদের খোঁজখবর নেওয়া এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেও গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ফুলগাজীতে খালেদা জিয়ার পারিবারিক কবরস্থানসহ প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত
0:00 0:00
1.0x