জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

নোয়াখালী বিভাগ দাবিতে রাজপথে নোয়াখালীবাসীর বিক্ষোভ র‌্যালি

নোয়াখালী বিভাগ দাবিতে রাজপথে নোয়াখালীবাসীর বিক্ষোভ র‌্যালি
নোয়াখালী বিভাগ দাবিতে রাজপথে নোয়াখালীবাসীর বিক্ষোভ র‌্যালি

নোয়াখালী জেলাকে বিভাগ

 করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করছেন ঢাকাস্থ নোয়াখালীর বাসিন্দারা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে এসে পৌঁছায়। পরে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন অংশগ্রহণকারীরা। 

আয়োজক সংগঠনের প্রতিনিধি ও অংশগ্রহণকারীরা জানান যে দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলা দূর করতে নোয়াখালীকে প্রশাসনিকভাবে আলাদা বিভাগ করা এখন সময়ের দাবি। প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের বিক্ষোভ ও স্লোগান অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছেন।

বিক্ষোভের কারণে সৃষ্ট যানজট নিরসনে ট্রাফিক পুলিশ বিকল্প সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা করতে কাজ করছে। সংশ্লিষ্টদের মতে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধরনের আঞ্চলিক আন্দোলন আরও জোরালো হতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নোয়াখালী বিভাগ দাবিতে রাজপথে নোয়াখালীবাসীর বিক্ষোভ র‌্যালি

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
নোয়াখালী জেলাকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করছেন ঢাকাস্থ নোয়াখালীর বাসিন্দারা।শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে এসে পৌঁছায়। পরে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন অংশগ্রহণকারীরা। আয়োজক সংগঠনের প্রতিনিধি ও অংশগ্রহণকারীরা জানান যে দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলা দূর করতে নোয়াখালীকে প্রশাসনিকভাবে আলাদা বিভাগ করা এখন সময়ের দাবি। প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের বিক্ষোভ ও স্লোগান অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছেন।বিক্ষোভের কারণে সৃষ্ট যানজট নিরসনে ট্রাফিক পুলিশ বিকল্প সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা করতে কাজ করছে। সংশ্লিষ্টদের মতে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধরনের আঞ্চলিক আন্দোলন আরও জোরালো হতে পারে।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
নোয়াখালী বিভাগ দাবিতে রাজপথে নোয়াখালীবাসীর বিক্ষোভ র‌্যালি
0:00 0:00
1.0x