ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে চরকাঁকড়ায় জামায়াতের মিছিল ও গণসংযোগ
আগামীকাল অনুষ্ঠিতব্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চরকাঁকড়া নতুন বাজারে মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে চরকাঁকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী।
কর্মসূচিতে স্থানীয় জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। মিছিলটি নতুন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ থেকে আগামীকালের লংমার্চকে সর্বাত্মকভাবে সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন চরকাঁকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ ইউনুছ সুমন।
এসময় নেতৃবৃন্দ বলেন, ঘোষিত এই লংমার্চ জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করবে। দেশ ও জাতির স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে আগামীকালের কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান তারা।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত