জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

হ্যান্ডকাফ নিয়ে পালানো আসির মিয়াও গ্রেপ্তার

হ্যান্ডকাফ নিয়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি, শান্তিগঞ্জে আসিরসহ ৬ আসামি গ্রেপ্তার

হ্যান্ডকাফ নিয়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি, শান্তিগঞ্জে আসিরসহ ৬ আসামি গ্রেপ্তার
শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৬ আসামি গ্রেপ্তার


সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামি আসির মিয়াও রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামে অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ শহরের পানশী রেস্টুরেন্ট থেকে আসির মিয়াকে গ্রেপ্তার করে সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ দল।

গ্রেপ্তারকৃতরা হলেন—দামোধরতপী গ্রামের মৃত শফিক মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম, মেয়ে শাবানা বেগম, মৃত আব্দুল হাসিমের ছেলে রহমত আলী, মেয়ে আমিনা বেগম, বাচ্চু মিয়ার স্ত্রী চম্পা বেগম এবং আসির মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট শান্তিগঞ্জ থানায় দায়ের করা একটি জিআর মামলায় তাদের এজাহারনামীয় আসামি করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে শান্তিগঞ্জ থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে শুক্রবার দামোধরতপী গ্রামে অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামি আসির মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালায় সুনামগঞ্জ সদর থানা ও ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ শহরের পানশী রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে ছয় আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অলি উল্লাহ বলেন, মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


হ্যান্ডকাফ নিয়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি, শান্তিগঞ্জে আসিরসহ ৬ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামি আসির মিয়াও রয়েছেন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামে অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ শহরের পানশী রেস্টুরেন্ট থেকে আসির মিয়াকে গ্রেপ্তার করে সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ দল।গ্রেপ্তারকৃতরা হলেন—দামোধরতপী গ্রামের মৃত শফিক মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম, মেয়ে শাবানা বেগম, মৃত আব্দুল হাসিমের ছেলে রহমত আলী, মেয়ে আমিনা বেগম, বাচ্চু মিয়ার স্ত্রী চম্পা বেগম এবং আসির মিয়া।পুলিশ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট শান্তিগঞ্জ থানায় দায়ের করা একটি জিআর মামলায় তাদের এজাহারনামীয় আসামি করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে শান্তিগঞ্জ থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে শুক্রবার দামোধরতপী গ্রামে অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়।অন্যদিকে, পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামি আসির মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালায় সুনামগঞ্জ সদর থানা ও ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ শহরের পানশী রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে ছয় আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অলি উল্লাহ বলেন, মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
হ্যান্ডকাফ নিয়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি, শান্তিগঞ্জে আসিরসহ ৬ আসামি গ্রেপ্তার
0:00 0:00
1.0x