বগুড়ায় গু-লি ও ছুরির আঘাতে মোকসেদ নামে এক যুবক আহতের ঘটনা ঘটে।
বগুড়া মহানগরের ১৭ নম্বর ওয়ার্ডের মাটিডালি কাতলাপাড়া এলাকায় অজ্ঞাতনামা প্রতিপক্ষের গুলি ও ছুরির আঘাতে মো. মোকসেদ আলী (৩৮) নামে এক ব্যক্তি গুরুতর ভাবে আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯.১০টার দিকে মাটিডালি কাতলাপাড়ায় জারা কার হাউজের সামনে এ ঘটনা ঘটে।
আহত মোকসেদ আলী মাটিডালি উত্তরপাড়া এলাকার মো:হায়দার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি মোকসেদ আলীকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি করেন এবং পরে ছুরি দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত