বদলগাছীতে কিশোরীকে গণধর্ষন ও চেষ্টা থানায় মামলা
বদলগাছীতে কিশোরী (১৫)কে গণধর্ষন ও চেষ্টা করা হয়েছে ,অতঃপর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউপির নয়নশহর সরদার গ্রামে।
বদলগাছী থানার এজাহার সূত্রে জানা গেছে,মোঃ ইমরান হোসেন (২৫), পিতা- মোঃ শফিকুল ইসলাম, মাতা- বেনুয়ারা বেগম, সাং- নয়নশহর (সরদার পাড়া), থানা- বদলগাহী, জেলা- নওগাঁ । বিবাদী ১। মোঃ মাহবুব হোসেন ওরফে মাফু (৩৮), পিতা- মোঃ আলেক উদ্দিন, মাতা- মোছাঃ ফেরদৌস আরা, সাং- দেব্রাইল, ২। মোঃ ইউনুছ আলী (২৮), পিতা- মোঃ হুমায়ুন, সাং- দেব্রাইল, ৩। মোঃ আলম (৪৫), পিতা- কোমেজ উদ্দীন, সাং- ধর্মপুর, ৪। মানিক সোনার (৪০), পিতা- মেও রফিকুল ইসলাম, সাং- উত্তর রামপুর, ৫। মোঃ সুলতান হোসেন (৩০), পিতা-মোঃ বাচ্চু মিয়া, সাং-নয়ন শহর (মন্ডলপাড়া) সর্ব থানা-বদলগাহী, জেলা-নওগাঁ সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের নামে এই মর্মে এজাহার দায়ের করছি যে, ভিকটিম (১৫)আমার ছোট বোন পিতা-মোঃ শফিকুল ইসলাম, মাতা- বেনুয়ারা বেগম, সাং- নয়নশহর (সরদার পাড়া), থানা- বদলগাছী, জেলা- নওগাঁ। সে একজন অপরিনতবোধ সম্পন্ন নাবালিকা। সে ভাল-মন্দ একটু কম বোঝে। ইং-২১/০৪/২০২৬ খ্রিঃ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় ২নং বিবাদী মোঃ ইউনুছ আলী (২৮) আমার ছোট বোন ইতি আক্তার (১৫) কে ৫০০/- (পাঁচশত) টাকা দেওয়ার কথা বলে ঘটনাস্থল বদলগাছী থানাধীন পাহাড়পুর ইউপির নয়নশহর গ্রামস্থ জনৈক মোঃ আমির হোসেন এর ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্টা কালে অন্যান্য বিবাদীগন ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আমার বোনের গায়ে হাত দিয়ে শ্লীলতাহানী করে। অন্যান্য বিবাদীগণ আমার বোনের ২ নং বিবাদী মোঃ ইউনুছ এর ছবি তোলে। অপর বিবাদীগন ০২ নং বিবাদীকে ভয় দেখান যে, আমাদেরকে (অর্থাৎ অন্যান্য বিবাদীগণ) কে টাকা না দিলে উক্ত ছবি ইন্টারনেটে ভাইরাল করে দিবে। তখন ০১ নং বিবাদীর মাধ্যমে ০২ নং বিবাদী মোঃ ইউনুছ আলী বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্য তাদেরকে ৯,০০০/- টাকা প্রদান করে।
এজাহারে আরও উল্লেখ্য যে, ০১/০৪/২০২৬ হতে ০৫/০৪/২০২৬ তারিখের মধ্যে যে কোন দিন অনুমান সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময় বিবাদী ১। মোঃ মাহবুব হোসেন মাফু (৩৮), ২। মোঃ ইউনুছ আলী (২৮), ৩। মোঃ আলম, ৪। মানিক সোনার (৪০), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- উত্তর রামপুর,৫। মোঃ সুলতান হোসেন (৩০), গন আমার অপরিনতবোধ সম্পন্ন নাবালিকা বোন (১৫) কে ৫০০/- (পাঁচশত) টাকা দেওয়ার কথা বলে আমাদের বাড়ির পশ্চিম দিকে অনুমান ৫০০ গজ দূরে জনৈক মোঃ জহরুল ইসলাম জতু এর কলা বাগানে নিয়ে গিয়ে পালাক্রমে ০৪ জন মিলে আমার বোনের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং, আমার বোন উক্ত ঘটনার কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেয়।
উক্ত ঘটনার স্বাক্ষী মোছাঃ ফাতেমা বেগম বলেন, ভিকটিম আমার ভাতিজী ঘটনার পর সে আমার কাছে এসে বলে মোঃ মাহবুব হোসেন মাফু, মোঃ আলম,মো:মানিক সোনার, মোঃ সুলতান হোসেন নামসহ আর ৩/৪ জনের নাম না জানা ব্যক্তিরা তাকে ডেকে নিয়ে গিয়ে তার গায়ে হাত দেওয়া সহ খারাপ কাজ করার চেষ্টা করে। তার পূর্বের ঘটনা সম্পর্কে আমার সঠিক জানা নেই।
এজাহারটি গত ২৩/০৪/২৬ ইং তারিখ বদলগাছী থানা আমলে নিয়ে ৯(৩)/৯(৪)খ)/ ১০/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ ধারায় মামলা রুজু করেন। বদলগাছী থানার মামলা নং-২০, তারিখ- ২৩ এপ্রিল ; ২০২৬।
ভিকটিম জানান, মোঃ মাহবুব হোসেন ওরফে মাফু, ৫০০/- (পাঁচশত) টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় এবং ২নং আসামি মো: ইউনুছ আলী খারাপ কাজ করার চেষ্টা কালে।সেই কাজ মোঃ মাহবুব হোসেন মাফু, মোঃ আলম,মানিক সোনার, মোঃ সুলতান হোসেন এবং অজ্ঞাত কয়েক জন ভিডিও করে এবং টাকা না দিলে সবাইকে বলে দেবে।ইউনূস ভয়ে তাদের ৯০০০/- টাকা দিলে তারা সেখান থেকে চলে যায়। এর আগেও এরা এবং নামসহ আর ৩/৪ জনে যাদের নাম আমি জানি না আমাকে ডেকে নিয়ে গিয়ে আমার গায়ে হাত দেওয়া সহ খারাপ কাজ করার চেষ্টা করে।
উক্ত ঘটনার স্বাক্ষী মোঃ নয়ন হোসেন বলেন, ভিকটিম আমার ছোট বোন। ঘটনার পর সে আমার কাছে এসে বলে মোঃ ইউনুছ আলী,মোঃ মাহবুব হোসেন মাফু, মোঃ আলম,মো: মানিক সোনার, মোঃ সুলতান হোসেন নামসহ আর ৩/৪ জনের নাম না জানা ব্যক্তিরা তাকে ডেকে নিয়ে গিয়ে তার গায়ে দেওয়া সহ খারাপ কাজ করার চেষ্টা করে। সে আরও জানায় ইতিপূর্বে ও নাকি এধরণের ঘটনা তারা তার(ভিকটিমের) সাথে ঘটানোর চেষ্টা করেছে বলে শুনেছি। এদিকে মামলার মোড অন্য থেকে মোডে নিচ্ছে দাবি করেন ভিকটিমের পরিবার। জানতে চাইলে ভিকটিমের পরিবার জানান, মামলার তদন্ত কারী অফিসার বদলগাছী থানার ওসি তদন্ত নজরুল ইসলাম নাকি তাদের কাছ থেকে থানায় তার অফিসে পরে কোর্ট পুলিশ মাধ্যমে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন বলে অভিযোগ তুলেন ঐ পরিবার।
একাধিক গ্রামবাসী জানান, ভিকটিমের সাথে যা হয়েছে অন্যায় হয়েছে আমরা এর সুষ্ঠ বিচার দাবি করছি।
বাদী ইমরান হোসেন জানান, আমার নাবালিকা বোন তাদের দুইবারের ধর্ষণ ও চেষ্টার স্বীকার হয়েছে আমি এর সুষ্ঠ বিচার দাবি করছি। তিনি আরও জানান, মামলার তদন্ত কারী অফিসার বদলগাছী থানার ওসি তদন্ত মো: নজরুল ইসলাম আসামীগণের দ্বারা অনৈতিকভাবে প্রভাবিত ও ম্যানেজ হইয়া প্রকৃত ঘটনা আড়াল করার উদ্দেশ্যে সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও বানোয়াট একটি তদন্ত প্রতিবেদন মাননীয় আদালতে দাখিল করেন, তিনি গত ০১/০৯/২৬ ইং তারিখ পুলিশ সুপার নওগাঁর নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জানতে চেয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত নজরুল ইসলাম বলেন,
উক্ত বিষয়ে জানতে চেয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন,
মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলামের অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে নওগাঁ পুলিশ সুপারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত