দোহাজারীতে হিজড়া জনগোষ্ঠীর দুই গ্রুপের সংঘর্ষ
চট্টগ্রামের দোহাজারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হিজড়া জনগোষ্ঠীর দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে দোহাজারীর জাসিম কনভেনশন হলের সামনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তারা পরস্পরের সঙ্গে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য, এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ঘটনাটি ঘটে।
ঘটনার সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন বা কাউকে আটক করা হয়েছে কি না—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত