জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

সিরাজদিখানে বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস পরিদর্শনে UNO রুম্পা ঘোষ

সিরাজদিখানে বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস পরিদর্শনে UNO রুম্পা ঘোষ
UNO রুম্পা ঘোল এর সিনিয়র সিটিজেন

আমজাদ হোসেন মিঠু ,

বিশেষ প্রতিনিধি ,

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামে অবস্থিত 'বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস' সোমবার (৩১ আগস্ট) পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ। পরিদর্শনের শুরুতেই তিনি নিবাসী প্রবীণদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় তাকে স্থানীয় জনপ্রতিনিধি, প্রবীণ নিবাসের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে ইউএনও রুম্পা ঘোষ প্রবীণাশ্রমের আবাসন ব্যবস্থা, রান্নাঘর এবং চিকিৎসাসেবার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। আশ্রমের চমৎকার পরিবেশ ও মানসম্মত খাবার পরিবেশনের বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি প্রবীণদের উন্নত সেবা নিশ্চিত করা এবং তাদের মানসিক স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অবহেলিত ও অসহায় প্রবীণদের শেষ বয়সের নিরাপদ এই আশ্রয়স্থল সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "প্রবীণ নিবাসের প্রতিটি সদস্য যেন পরিবারের মতো মর্যাদা ও ভালোবাসায় তাঁদের শেষ জীবন অতিবাহিত করতে পারেন, সে ব্যাপারে উপজেলা প্রশাসন সবসময় তাঁদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।"

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিয়া, ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া, ইউপি সদস্য শফি উদ্দিন আহমেদ মন্টু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম অর রশিদ ও সদস্য আব্দুল হালিম মিয়া। এছাড়াও ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ নাজমুল হোসাইন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার, আব্দুর রহমান রিপন, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজী, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা ইমরান হোসাইন, মনিরুজ্জামান লিটু, বজলু শেখ, শামীম হোসেন কেটু, মনির হোসেন মনা ও কাউয়ুমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের এ ধরনের নিয়মিত তদারকি ও সদিচ্ছা প্রবীণদের জীবনমানকে আরও সুন্দর, নিরাপদ ও সুসংগঠিত করবে বলে স্থানীয় বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


সিরাজদিখানে বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস পরিদর্শনে UNO রুম্পা ঘোষ

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
আমজাদ হোসেন মিঠু ,বিশেষ প্রতিনিধি ,মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামে অবস্থিত 'বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস' সোমবার (৩১ আগস্ট) পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ। পরিদর্শনের শুরুতেই তিনি নিবাসী প্রবীণদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।এ সময় তাকে স্থানীয় জনপ্রতিনিধি, প্রবীণ নিবাসের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উষ্ণ অভ্যর্থনা জানান।পরিদর্শনকালে ইউএনও রুম্পা ঘোষ প্রবীণাশ্রমের আবাসন ব্যবস্থা, রান্নাঘর এবং চিকিৎসাসেবার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। আশ্রমের চমৎকার পরিবেশ ও মানসম্মত খাবার পরিবেশনের বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি প্রবীণদের উন্নত সেবা নিশ্চিত করা এবং তাদের মানসিক স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।অবহেলিত ও অসহায় প্রবীণদের শেষ বয়সের নিরাপদ এই আশ্রয়স্থল সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "প্রবীণ নিবাসের প্রতিটি সদস্য যেন পরিবারের মতো মর্যাদা ও ভালোবাসায় তাঁদের শেষ জীবন অতিবাহিত করতে পারেন, সে ব্যাপারে উপজেলা প্রশাসন সবসময় তাঁদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।"পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিয়া, ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া, ইউপি সদস্য শফি উদ্দিন আহমেদ মন্টু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম অর রশিদ ও সদস্য আব্দুল হালিম মিয়া। এছাড়াও ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ নাজমুল হোসাইন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার, আব্দুর রহমান রিপন, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজী, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা ইমরান হোসাইন, মনিরুজ্জামান লিটু, বজলু শেখ, শামীম হোসেন কেটু, মনির হোসেন মনা ও কাউয়ুমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসনের এ ধরনের নিয়মিত তদারকি ও সদিচ্ছা প্রবীণদের জীবনমানকে আরও সুন্দর, নিরাপদ ও সুসংগঠিত করবে বলে স্থানীয় বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সিরাজদিখানে বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস পরিদর্শনে UNO রুম্পা ঘোষ
0:00 0:00
1.0x