কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীর মো. আব্দুর রহমান ওরফে শ্রী শামীম জাহাঙ্গীর কালান্দার বাবার দাফন করা মরদেহ দীর্ঘ পাঁচ মাস পর কবর থেকে তুলে তার দরবারে পুনরায় প্রতিস্থাপনের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় তার অনুসারী ও ভক্তরা কবর খুঁড়ে মরদেহটি দরবারে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, পীর শামীমের মৃত্যুর পর থেকেই ভক্তদের একটি অংশ মরদেহটি সাধারণ কবরস্থানে না রেখে দরবারে প্রতিস্থাপনের চেষ্টা চালিয়ে আসছিলেন। এ নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে দাফনের পর বেশ কিছুদিন সংশ্লিষ্ট কবরস্থানে পুলিশি পাহাড়াও জোরদার ছিল। তবে পাহারা শিথিল হওয়ার সুযোগে শুক্রবার রাতে ভক্তরা গোপনে কবর থেকে মরদেহ তুলে দরবারে নিয়ে প্রতিস্থাপন করেন।
শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে জোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত