উচ্ছ্বাস ও বর্ণাঢ্য আয়োজনে ম্যান্ডি ডেন্টাল কলেজের ২০তম এমডিসি ডেও শুভ উদ্বোধন অনুষ্ঠিতঃ
আমজাদ হোসেন মিঠু
বিশেষ প্রতিনিধি:
দুই দশকের শিক্ষা, গুণগত চিকিৎসাসেবা, অসামান্য সাফল্য ও গৌরবময় পথচলাকে স্মরণে রেখে জাকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ইনঅগুরেশন সেরিমনি ও ২০তম এমডিসি ডে ২০২৬’। শনিবার (৫ সেপ্টেম্বর) ম্যান্ডি ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং স্পেশালাইজড হেলথকেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিকিৎসক, শিক্ষাবিদ, স্বাস্থ্যসেবা ব্যক্তিত্ব, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই ও সম্মানিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফারহাদ হালিম ডোনার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সম্মানিত করেন:
ডা. এম এ মুহিত, এমপি — প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
প্রফেসর ডা. হারুন আল রশিদ— সভাপতি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)
ডা. জহিরুল ইসলাম শাকিল — মহাসচিব, ড্যাব
ডা. মোসাদ্দেক হোসাইন বিশ্বাস ডাম্বেল — সভাপতি, বিপিএমপিএ ও বিপিএইচসিডিএ
অধ্যাপক ডা. শেখ ফরহাদ — সভাপতি, গভর্নিং বডি, ম্যান্ডি ডেন্টাল কলেজ
ডা. মোঃ শাহিদুল হাসান বাবুল — সহ-সভাপতি, কেন্দ্রীয় ড্যাব
এছাড়াও ড্যাবের সিনিয়র নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
সংবর্ধনা ও আলোচনা পর্বে বক্তারা ম্যান্ডি ডেন্টাল কলেজের দীর্ঘ ২০ বছরের চিকিৎসা-শিক্ষা ও মানসম্মত স্বাস্থ্যসেবার প্রশংসা করেন। অতিথিরা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বিশ্বমানের ডেন্টাল শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও অগ্রণী ভূমিকা পালন করবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত