দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) নবাবগঞ্জ থানায় বার্ষিক পরিদর্শনে উপস্থিত হলে পুলিশ সুপার মহোদয়কে স্বাগত জানান নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কুদ্দুস। এ সময় নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং থানার সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার এ সময় থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সকল অফিসার ও ফোর্সকে নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে তিনি থানার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরে থানা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ হারেজ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল), দিনাজপুরসহ নবাবগঞ্জ থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত