জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল শনিবার (০৫ সেপ্টেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে সিরাজদিখান থানাধীন খাস মহল বালুচর এলাকার মাদীনাতুল ক্কওমী মাদ্রাসার সামনের পাকা রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোঃ সৈয়দ জামাল হোসেন (৩১)। তিনি সিরাজদিখান থানার চর সাংহারদি (চর চসিমুদ্দিন) এলাকার সৈয়দ আক্তার হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান এ অভিযান ভবিষ্যতে আরও কঠোর করা হবে। একই সাথে অপরাধ ও অপরাধীর তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য জেলা পুলিশের কন্ট্রোল রুমের নম্বর (০১৩২০০৯৪২৯৮) যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তারমুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।গতকাল শনিবার (০৫ সেপ্টেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে সিরাজদিখান থানাধীন খাস মহল বালুচর এলাকার মাদীনাতুল ক্কওমী মাদ্রাসার সামনের পাকা রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোঃ সৈয়দ জামাল হোসেন (৩১)। তিনি সিরাজদিখান থানার চর সাংহারদি (চর চসিমুদ্দিন) এলাকার সৈয়দ আক্তার হোসেনের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান এ অভিযান ভবিষ্যতে আরও কঠোর করা হবে। একই সাথে অপরাধ ও অপরাধীর তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য জেলা পুলিশের কন্ট্রোল রুমের নম্বর (০১৩২০০৯৪২৯৮) যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সিরাজদিখানে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
0:00 0:00
1.0x