জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

আখাউড়ায় ৩৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক।

আখাউড়ায় ৩৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের এক বিশেষ অভিযানে ৩৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ রাশিদা বেগম (৩২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে তাঁর স্বামী মোঃ সুহরাফ মিয়া প্রকাশ সোহরাব মিয়া (৪০) কৌশলে পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২:৪৫ ঘটিকার সময় আখাউড়া থানার একটি চৌকস দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মোঃ আসাদুর রহমান। সঙ্গী হিসেবে ছিলেন এএসআই (নিরস্ত্র) মোঃ বিল্লাল হোসেন, মোঃ ওমর ফারুক, আবুল হোসেন, সজীবুল হাসান খান এবং নারী কনস্টেবল মোছাঃ রোজিনা আক্তার।

গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ধর্মনগর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের একটি পাকা একতলা ভবনে তল্লাশি চালানো হয়। ভবনের উত্তর পাশের শয়নকক্ষে রাখা একটি টেবিলের ড্রয়ার থেকে ১ নম্বর গ্রেপ্তারকৃত আসামি রাশিদা বেগমের দেখানো মতে ৩৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবা তাৎক্ষণিকভাবে জব্দতালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত রাশিদা বেগম ও পলাতক সোহরাব মিয়া উভয়ই মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর এলাকার বাসিন্দা। পলাতক সোহরাব মিয়া মৃত মোঃ ইসমাইল মিয়ার ছেলে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


আখাউড়ায় ৩৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক।

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের এক বিশেষ অভিযানে ৩৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ রাশিদা বেগম (৩২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে তাঁর স্বামী মোঃ সুহরাফ মিয়া প্রকাশ সোহরাব মিয়া (৪০) কৌশলে পালিয়ে যান।পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২:৪৫ ঘটিকার সময় আখাউড়া থানার একটি চৌকস দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মোঃ আসাদুর রহমান। সঙ্গী হিসেবে ছিলেন এএসআই (নিরস্ত্র) মোঃ বিল্লাল হোসেন, মোঃ ওমর ফারুক, আবুল হোসেন, সজীবুল হাসান খান এবং নারী কনস্টেবল মোছাঃ রোজিনা আক্তার।গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ধর্মনগর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের একটি পাকা একতলা ভবনে তল্লাশি চালানো হয়। ভবনের উত্তর পাশের শয়নকক্ষে রাখা একটি টেবিলের ড্রয়ার থেকে ১ নম্বর গ্রেপ্তারকৃত আসামি রাশিদা বেগমের দেখানো মতে ৩৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবা তাৎক্ষণিকভাবে জব্দতালিকা মূলে জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত রাশিদা বেগম ও পলাতক সোহরাব মিয়া উভয়ই মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর এলাকার বাসিন্দা। পলাতক সোহরাব মিয়া মৃত মোঃ ইসমাইল মিয়ার ছেলে।এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
আখাউড়ায় ৩৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক।
0:00 0:00
1.0x