মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডিবির বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মোঃ সৈয়দ জামাল হোসেন (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিরাজদিখান থানাধীন খাস মহল বালুচর এলাকায় অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে মাদীনাতুল ক্কওমী মাদ্রাসার সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ মোঃ সৈয়দ জামাল হোসেন (৩১)-কে গ্রেফতার করা হয়। তিনি সিরাজদিখান থানাধীন চর সাংহারদি (চর চসিমুদ্দিন) এলাকার বাসিন্দা।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। অপরাধ দমনে এ অভিযান আরও কঠোর থেকে কঠোরতর করা হবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত