জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

হোসেনাবাদ বাজারে আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে শোডাউন এলাকা জুড়ে আতঙ্কের পর অতিরিক্ত পুলিশ মোতায়েন।

দৌলতপুরে জমি বিরোধে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও গুলিতে আহত ৬

দৌলতপুরে জমি বিরোধে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও গুলিতে আহত ৬

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ বাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংঘটিত এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনাবাদ এলাকার মন্ডল ও সরদার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। একাধিক সালিশ বৈঠক সত্ত্বেও সমাধান না হওয়ায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের অর্ধশতাধিক লোক দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে বাজারে শোডাউন দেয়। সংঘর্ষ চলাকালে এলাকায় পরপর একাধিক ককটেল বিস্ফোরণ ও কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

সংঘর্ষে মন্ডল গ্রুপের প্রধান ওয়াসিম মন্ডল, তুষার ও বেল্লাল এবং সরদার গ্রুপের প্রধান লিটন সরদার, কামাল ও সুমন আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কারণে প্রাগপুর-ভেড়ামারা প্রধান সড়কে কিছুক্ষণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম মোল্লা জানান, বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও তার আগেই দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তদের আটকে অভিযান চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


দৌলতপুরে জমি বিরোধে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও গুলিতে আহত ৬

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ বাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংঘটিত এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনাবাদ এলাকার মন্ডল ও সরদার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। একাধিক সালিশ বৈঠক সত্ত্বেও সমাধান না হওয়ায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের অর্ধশতাধিক লোক দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে বাজারে শোডাউন দেয়। সংঘর্ষ চলাকালে এলাকায় পরপর একাধিক ককটেল বিস্ফোরণ ও কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।সংঘর্ষে মন্ডল গ্রুপের প্রধান ওয়াসিম মন্ডল, তুষার ও বেল্লাল এবং সরদার গ্রুপের প্রধান লিটন সরদার, কামাল ও সুমন আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কারণে প্রাগপুর-ভেড়ামারা প্রধান সড়কে কিছুক্ষণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম মোল্লা জানান, বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও তার আগেই দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তদের আটকে অভিযান চলছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
দৌলতপুরে জমি বিরোধে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও গুলিতে আহত ৬
0:00 0:00
1.0x