জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

​পাওনা টাকার দাবিতে দুলাভাইয়ের বাড়িতে গিয়ে পিস্তল প্রদর্শন অস্ত্র আইনে মামলা দায়ের করে করা হলো জেলহাজতে প্রেরণ।

কুমারখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার: দুলাভাইকে পিস্তল উঁচিয়ে হুমকির অভিযোগ

কুমারখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার: দুলাভাইকে পিস্তল উঁচিয়ে হুমকির অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ওসমান প্রামাণিক (৩০) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

​এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রাম এলাকা থেকে তাকে স্থানীয়দের সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ। আটক ওসমান প্রামাণিক করাতকান্দি গ্রামের ইছহাক প্রামাণিকের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে একটি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি নিয়ে খোর্দ্দবনগ্রাম এলাকায় দুলাভাই ইসমাইল শেখের বাড়িতে যান ওসমান। সেখানে পাওনা টাকা না পেয়ে তিনি দুলাভাইকে পিস্তল উঁচিয়ে প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা ও খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র ও গুলিসহ তাকে হাতেনাতে আটক করে।

​এই ঘটনায় শনিবার রাতেই ওসমান প্রামাণিকের বিরুদ্ধে কুমারখালী থানায় অস্ত্র আইনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। পরবর্তীতে রোববার দুপুরে তাকে কুষ্টিয়া আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


কুমারখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার: দুলাভাইকে পিস্তল উঁচিয়ে হুমকির অভিযোগ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কুষ্টিয়ার কুমারখালীতে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ওসমান প্রামাণিক (৩০) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।​এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রাম এলাকা থেকে তাকে স্থানীয়দের সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ। আটক ওসমান প্রামাণিক করাতকান্দি গ্রামের ইছহাক প্রামাণিকের ছেলে।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে একটি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি নিয়ে খোর্দ্দবনগ্রাম এলাকায় দুলাভাই ইসমাইল শেখের বাড়িতে যান ওসমান। সেখানে পাওনা টাকা না পেয়ে তিনি দুলাভাইকে পিস্তল উঁচিয়ে প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা ও খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র ও গুলিসহ তাকে হাতেনাতে আটক করে।​এই ঘটনায় শনিবার রাতেই ওসমান প্রামাণিকের বিরুদ্ধে কুমারখালী থানায় অস্ত্র আইনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। পরবর্তীতে রোববার দুপুরে তাকে কুষ্টিয়া আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কুমারখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার: দুলাভাইকে পিস্তল উঁচিয়ে হুমকির অভিযোগ
0:00 0:00
1.0x