জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

সিরাজদীখানে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা

সিরাজদীখানে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা

সিরাজদীখানে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা

আমজাদ হোসেন মিঠু, বিশেষ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মেয়াদোত্তীর্ণ ও নিবন্ধনহীন ওষুধ সংরক্ষণ এবং বিক্রির দায়ে পাঁচটি ফার্মেসিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, নিবন্ধনহীন ও বিক্রয় নিষিদ্ধ চিকিৎসকের নমুনা (ফিজিশিয়ান স্যাম্পল) ওষুধ জব্দ করা হয়।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। অভিযানে সার্বিক সহায়তা করেন মুন্সীগঞ্জ ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক রোমেল মল্লিক।

জরিমানাকৃত ফার্মেসির তালিকা ও জরিমানার পরিমাণ:

ওষুধ ও কসমেটিকস আইন অনুযায়ী পাঁচ ফার্মেসিকে এই অর্থদণ্ড প্রদান করা হয়:

 বিক্রমপুর মেডিসিন কর্নার (মালিক: মাহবুব আলম): ২০,০০০ টাকা

 হাসান মেডিসিন কর্নার(মালিক: মো. হাসান): ১৫,০০০ টাকা

 অজয় মেডিসিন কর্নার (মালিক: অজয় পাল): ১৫,০০০ টাকা

 মোল্লা ফার্মেসি (মালিক: সোহরান উদ্দিন): ১৫,০০০ টাকা

 আনহা ফার্মেসি (মালিক: মো. সুজন): ৫,০০০ টাকা

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, "জনস্বাস্থ্য সুরক্ষা ও মানসম্মত ওষুধ বিক্রি নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


সিরাজদীখানে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সিরাজদীখানে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানাআমজাদ হোসেন মিঠু, বিশেষ প্রতিনিধি:মুন্সীগঞ্জের সিরাজদীখানে মেয়াদোত্তীর্ণ ও নিবন্ধনহীন ওষুধ সংরক্ষণ এবং বিক্রির দায়ে পাঁচটি ফার্মেসিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, নিবন্ধনহীন ও বিক্রয় নিষিদ্ধ চিকিৎসকের নমুনা (ফিজিশিয়ান স্যাম্পল) ওষুধ জব্দ করা হয়।রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। অভিযানে সার্বিক সহায়তা করেন মুন্সীগঞ্জ ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক রোমেল মল্লিক।জরিমানাকৃত ফার্মেসির তালিকা ও জরিমানার পরিমাণ:ওষুধ ও কসমেটিকস আইন অনুযায়ী পাঁচ ফার্মেসিকে এই অর্থদণ্ড প্রদান করা হয়: বিক্রমপুর মেডিসিন কর্নার (মালিক: মাহবুব আলম): ২০,০০০ টাকা হাসান মেডিসিন কর্নার(মালিক: মো. হাসান): ১৫,০০০ টাকা অজয় মেডিসিন কর্নার (মালিক: অজয় পাল): ১৫,০০০ টাকা মোল্লা ফার্মেসি (মালিক: সোহরান উদ্দিন): ১৫,০০০ টাকা আনহা ফার্মেসি (মালিক: মো. সুজন): ৫,০০০ টাকাঅভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, "জনস্বাস্থ্য সুরক্ষা ও মানসম্মত ওষুধ বিক্রি নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সিরাজদীখানে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা
0:00 0:00
1.0x