জনতার অনলাইন প্রেস ক্লাব
জন দুর্ভোগ

জন দুর্ভোগ

বগুড়া সাতমাথার গোহাইল রোডে রাস্তার ওপর নোংরা পানি, চরম দুর্ভোগে পথচারীরা

বগুড়া সাতমাথার গোহাইল রোডে রাস্তার ওপর নোংরা পানি, চরম দুর্ভোগে পথচারীরা
রাস্তার ছবি।

বগুড়া সাতমাথার গোহাইল রোডে রাস্তার ওপর নোংরা পানি, চরম দুর্ভোগে পথচারীরা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়া মহানগরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকার গোহাইল রোডে দীর্ঘদিন ধরে রাস্তার ওপর নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, সড়কের একপাশজুড়ে কালো, ময়লা পানি জমে রয়েছে। পানির সঙ্গে প্লাস্টিক, আবর্জনা ও বিভিন্ন বর্জ্য ভেসে থাকায় পরিবেশ নষ্ট হচ্ছে। দুর্ঘটনা এড়াতে কিছু স্থানে ইট ফেলে সতর্কতার ব্যবস্থা করা হলেও তাতেও দুর্ভোগ কমেনি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। প্রতিদিন শত শত মানুষ এই সড়ক দিয়ে চলাচল করলেও নোংরা পানি ও দুর্গন্ধের কারণে চরম অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে।

এলাকাবাসী দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং রাস্তার ওপর জমে থাকা নোংরা পানি অপসারণে বগুড়া সিটি করপোরেশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


বগুড়া সাতমাথার গোহাইল রোডে রাস্তার ওপর নোংরা পানি, চরম দুর্ভোগে পথচারীরা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বগুড়া সাতমাথার গোহাইল রোডে রাস্তার ওপর নোংরা পানি, চরম দুর্ভোগে পথচারীরানিজস্ব প্রতিবেদক, বগুড়া:বগুড়া মহানগরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকার গোহাইল রোডে দীর্ঘদিন ধরে রাস্তার ওপর নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা।সরেজমিনে দেখা যায়, সড়কের একপাশজুড়ে কালো, ময়লা পানি জমে রয়েছে। পানির সঙ্গে প্লাস্টিক, আবর্জনা ও বিভিন্ন বর্জ্য ভেসে থাকায় পরিবেশ নষ্ট হচ্ছে। দুর্ঘটনা এড়াতে কিছু স্থানে ইট ফেলে সতর্কতার ব্যবস্থা করা হলেও তাতেও দুর্ভোগ কমেনি।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। প্রতিদিন শত শত মানুষ এই সড়ক দিয়ে চলাচল করলেও নোংরা পানি ও দুর্গন্ধের কারণে চরম অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে। এলাকাবাসী দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং রাস্তার ওপর জমে থাকা নোংরা পানি অপসারণে বগুড়া সিটি করপোরেশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বগুড়া সাতমাথার গোহাইল রোডে রাস্তার ওপর নোংরা পানি, চরম দুর্ভোগে পথচারীরা
0:00 0:00
1.0x