অদ্য ০৬/০৯/২০২৬ইং তারিখ রবিবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক মরহুম ডাঃ মোঃ ইব্রাহিম এঁর ৩৭তম মৃত্যু বার্ষিকী “সেবা দিবস” উপলক্ষ্যে ডায়াবেটিক এসোসিয়েশন, দিনাজপুর এর আয়োজনে সকাল ১০:০০ ঘটিকায় দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে স্মরণ সভা ও দোয়া মাহফিল এবং সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপিত হয়।
স্মরণ সভায় ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুর এর কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, এসোসিয়েশনের আজীবন সদস্য, বার্ষিক সদস্য এবং হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও আগত রোগীগনের উপস্থিতিতে প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন অত্র এসোসিয়েশনের সম্মানিত সাধারন সম্পাদক জনাব মোঃ সফিকুল হক ছুটু।
মরহুম ডাঃ মোহাম্মদ ইব্রাহীম এর কর্মবহুল জীবন এবং ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রন ও চিকিৎসায় আধুনিকতম গবেষনার মাধ্যমে চিকিৎসা ও সমাজ সেবায় তাঁর গুরুত্বপূর্ন অবদান সম্পর্কে আলোচনা করেন দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতাল এর পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ সাইদুর রহমান চৌধুরী।
এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের সম্মানিত যুগ্ম সম্পাদক সুজাউর রব চৌধুরী, সম্মানিত সদস্য জনাব মোঃ মকশেদ আলী মঙ্গলিয়া, জনাব মোঃ আবুবক্কর সিদ্দিক, আলহাজ¦ মোঃ মোফাজ্জল হোসেন, জনাব মোঃ মঞ্জুর মুর্শেদ সুমন। দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতাল এর প্রিন্সপাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ আলমগীর হুসেন, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ সুলতান ইসতিয়াক চৌধুরী, ডাঃ মোঃ ফয়সাল হাবিব, ডাঃ নাজিয় নওরিন মোহনা।
আয়োজিত স্মরণ সভা অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন, ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুর এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল লতিফ এডভোকেট।
সবশেষে, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত