জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ও আইনগত সহায়তা কার্যক্রম জোরদারের আহ্বান

ফেনীতে মানবাধিকার সংস্থার সদস্য পরিচিতি সভা অনুষ্ঠিত দি রয়েল সালমান হোটেলে

ফেনীতে মানবাধিকার সংস্থার সদস্য পরিচিতি সভা অনুষ্ঠিত দি রয়েল সালমান হোটেলে

ফেনীতে মানবাধিকার সংস্থার সদস্য পরিচিতি সভা অনুষ্ঠিত দি রয়েল সালমান হোটেলে

অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ও আইনগত সহায়তা কার্যক্রম জোরদারের আহ্বান

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল ও ফেনী জেলা শাখার সদস্য পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মানবাধিকার সুরক্ষা, অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং আইনগত সহায়তা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব ও ফেনী জেলা আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হানিফ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল কাশেম। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মাওলানা বরকত উল্ল্যাহ ভুলু, উপপরিচালক উসমান গণীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহিদুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা শাখার সহসভাপতি সাইফুল ইসলাম। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবাধিকারকর্মীদের অন্যতম দায়িত্ব। একই সঙ্গে ন্যায়বিচার ও আইনগত সহায়তা পাওয়ার ক্ষেত্রে অসহায় মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।

তারা আরও বলেন, মানবাধিকার রক্ষার কার্যক্রম শুধু সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে। মানুষের আইনগত অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

পরিচিতি সভায় চট্টগ্রাম বিভাগ ও ফেনী জেলার বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচয়, সাংগঠনিক কাঠামো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নতুন সদস্যদের সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও দায়িত্ব সম্পর্কে অবহিত করা হয়।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ হানিফ সংগঠনের প্রত্যেক সদস্যকে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।

সভা শেষে সংগঠনের সার্বিক অগ্রগতি, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে নতুন সদস্যদের মাঝে সংগঠনের আইডি কার্ড বিতরণ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


ফেনীতে মানবাধিকার সংস্থার সদস্য পরিচিতি সভা অনুষ্ঠিত দি রয়েল সালমান হোটেলে

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ফেনীতে মানবাধিকার সংস্থার সদস্য পরিচিতি সভা অনুষ্ঠিত দি রয়েল সালমান হোটেলেঅধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ও আইনগত সহায়তা কার্যক্রম জোরদারের আহ্বানআন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল ও ফেনী জেলা শাখার সদস্য পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মানবাধিকার সুরক্ষা, অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং আইনগত সহায়তা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব ও ফেনী জেলা আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হানিফ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল কাশেম। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মাওলানা বরকত উল্ল্যাহ ভুলু, উপপরিচালক উসমান গণীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহিদুল ইসলাম।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা শাখার সহসভাপতি সাইফুল ইসলাম। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবাধিকারকর্মীদের অন্যতম দায়িত্ব। একই সঙ্গে ন্যায়বিচার ও আইনগত সহায়তা পাওয়ার ক্ষেত্রে অসহায় মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।তারা আরও বলেন, মানবাধিকার রক্ষার কার্যক্রম শুধু সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে। মানুষের আইনগত অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।পরিচিতি সভায় চট্টগ্রাম বিভাগ ও ফেনী জেলার বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচয়, সাংগঠনিক কাঠামো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নতুন সদস্যদের সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও দায়িত্ব সম্পর্কে অবহিত করা হয়।সভাপতির বক্তব্যে মোহাম্মদ হানিফ সংগঠনের প্রত্যেক সদস্যকে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।সভা শেষে সংগঠনের সার্বিক অগ্রগতি, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে নতুন সদস্যদের মাঝে সংগঠনের আইডি কার্ড বিতরণ করা হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ফেনীতে মানবাধিকার সংস্থার সদস্য পরিচিতি সভা অনুষ্ঠিত দি রয়েল সালমান হোটেলে
0:00 0:00
1.0x