জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

ভোক্তা অধিকার সংরক্ষণে গজারিয়ায় অভিযান, দুই প্রতিষ্ঠানে অনিয়ম

গজারিয়ায় ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

গজারিয়ায় ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা
গজারিয়ায় ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের গজারিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে উপজেলার বালুয়াকান্দি এলাকায় মিয়ামি রেস্টুরেন্টে মনিটরিং করা হয়। এ সময় দেখা যায়, একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া ডাস্টবিন খোলা অবস্থায় রাখা এবং বাবুর্চি ও কর্মীদের হাত ধোয়ার জন্য কোনো সাবানের ব্যবস্থা না রাখার বিষয়টিও নজরে আসে।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির ম্যানেজার আল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।

পরে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় মুয়াজ স্টোরে অভিযান চালানো হয়। সেখানে পণ্যসামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ বেলালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর-ই আলম সোহাগ, গজারিয়া উপজেলা ক্যাবের সভাপতি এস এম নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি দল।

এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে পণ্যের ন্যায্যমূল্য ও স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


গজারিয়ায় ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের অংশ হিসেবে উপজেলার বালুয়াকান্দি এলাকায় মিয়ামি রেস্টুরেন্টে মনিটরিং করা হয়। এ সময় দেখা যায়, একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া ডাস্টবিন খোলা অবস্থায় রাখা এবং বাবুর্চি ও কর্মীদের হাত ধোয়ার জন্য কোনো সাবানের ব্যবস্থা না রাখার বিষয়টিও নজরে আসে।এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির ম্যানেজার আল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।পরে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় মুয়াজ স্টোরে অভিযান চালানো হয়। সেখানে পণ্যসামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ বেলালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর-ই আলম সোহাগ, গজারিয়া উপজেলা ক্যাবের সভাপতি এস এম নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি দল।এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে পণ্যের ন্যায্যমূল্য ও স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
গজারিয়ায় ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা
0:00 0:00
1.0x