জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নকে উৎসাহিত করতে নূরতাজ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মো. সেলিম শেখের উদ্যোগে পরিচালিত ‘ক্লিন টংগিবাড়ী, গ্রিন টংগিবাড়ী’ কর্মসূচির অংশ হিসেবে এ চারাগাছ বিতরণ করা হয় 

চারাগাছ বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ উক্ত বিদ্যালয়ের সভাপতি কাজী জহিরুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি বিতরণ করা চারাগাছগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বিদ্যালয় ও নিজ নিজ বাড়ির পরিবেশকে সবুজ করে তোলার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, ‘ক্লিন টংগিবাড়ী, গ্রিন টংগিবাড়ী’ কর্মসূচির আওতায় টংগিবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য টংগিবাড়ী গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নকে উৎসাহিত করতে নূরতাজ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মো. সেলিম শেখের উদ্যোগে পরিচালিত ‘ক্লিন টংগিবাড়ী, গ্রিন টংগিবাড়ী’ কর্মসূচির অংশ হিসেবে এ চারাগাছ বিতরণ করা হয় চারাগাছ বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ উক্ত বিদ্যালয়ের সভাপতি কাজী জহিরুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময় শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি বিতরণ করা চারাগাছগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বিদ্যালয় ও নিজ নিজ বাড়ির পরিবেশকে সবুজ করে তোলার আহ্বান জানানো হয়।আয়োজকরা জানান, ‘ক্লিন টংগিবাড়ী, গ্রিন টংগিবাড়ী’ কর্মসূচির আওতায় টংগিবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য টংগিবাড়ী গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
0:00 0:00
1.0x